২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের প্রথম সপ্তাহে 'টিপ টিপ বৃষ্টি'

মোহাম্মদ হান্নান পরিচালিত 'টিপ টিপ বৃষ্টি' ছবিটি মুক্তি পাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, তৌফিক, শর্মিলী আহমেদ, কাজী হায়াৎ সহ অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মোহাম্মদ হান্নান পরিচালিত 'টিপ টিপ বৃষ্টি' ছবিটি মুক্তি পাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, তৌফিক, শর্মিলী আহমেদ, কাজী হায়াৎ সহ অনেকে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মত এন্ড্রু কিশোর ও ইভা রহমান একসঙ্গে চলচ্চিত্রে গান করছেন। ছবির সঙ্গীত পরিচালনা করছেন মান্নান মোহম্মদ। ছবি প্রসঙ্গে মোহাম্মদ হান্ন্ান বলেন, "যোসেফ শতাব্দীর গল্পে সম্পূর্ণ রোমান্টিক একটি ছবি হচ্ছে 'টিপ টিপ বৃষ্টি'। এই ছবিতে এন্ড্রু কিশোর ও ইভা রহমানের গান রাখতে পেরে আমার খুব ভালো লাগছে। ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন এটাই আমার প্রত্যাশা।" 'টিপ টিপ বৃষ্টি' মুক্তির পর মোহাম্মদ হান্নান এপ্রিল মাস থেকে শুরু করবেন 'হৃদয় আমার নাচেরে' ছবির কাজ। নতুন এই ছবিতে শাকিবা ও নবাগত শাহরুখ এর অভিনয় করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/১৯১৮ঘ.