ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দেশের সঙ্গীত জগতে নিবেদিত শিল্পী ও কলাকুশলীদের তৃতীয়বারের মতো সম্মাননা জানাতে ২৫ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডস। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার সঙ্গীতের ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
রোববার সকালে শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড (চ্যানেল আই)-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটিসেল-এর মার্কেটিং বিভাগের প্রধান ড. আনন্দ রাজাশিংহম ও সিটিসেল রেগুলেটরি এ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার তাসলিম আহমেদ উপস্থিত ছিলেন।
ফরিদুর রেজা সাগর বলেন, "সঙ্গীতকে সমৃদ্ধ করতে শিল্পী ও কলাকুশলীদের এ সম্মাননা অব্যাহত থাকবে। এ ধারাবাহিকতায় আগামীকালের সন্ধ্যা এ অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। আশা রাখি, সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধনে আমরা আরো কিছু করতে পারব।"
তিনি আরো বলেন, "প্রতিটি বিভাগের পুরস্কৃতদের মনোনীত করতে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।"
ড. আনন্দ রাজাশিংহম বলেন, "সংস্কৃতির আত্মা হচ্ছে সঙ্গীত। এ সঙ্গীতকে সম্মান জানানোর বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। যা দেশের সামাজিক, সাংস্কৃতিক ও আবেগের উন্নয়নে ভূমিকা রাখবে।" এই প্রথম কোনো সঙ্গীত অনুষ্ঠানে নিজের সম্পৃক্ততায় আনন্দের অনুভূতিও প্রকাশ করেন তিনি।
তাসলিম আহমেদ জানান, তৃতীয় সিটিসেল-চ্যৗানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ একজনকে আজীবন সম্মাননা, শ্রোতা দর্শকের এসএমএস ভোটিংয়ের মাধ্যমে ৪টি ক্যাটাগরিতে এবং ১৫ ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের পুরস্কৃত করা হবে। কারা এবার মনোনীত হয়েছেন তা জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, "আগামীবার থেকে মনোনীত শিল্পী-কলাকুশলীদের নাম পুরস্কার প্রদানের আগে প্রকাশ করা হবে।"
১৫টি ক্যাটাগরি হচ্ছে
bdnews24