২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের সেরা ছবি হবে কোনটি?

এ বছর অস্কারে সেরা ছবি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে অ্যাটনমেন্ট, জুনো, মাইকেল ক্লেটন, নো কান্ট্রি ফর ওল্ড মেন এবং দেয়ার উইল বি ব্লাড। এর মধ্যে কোনটি সেরা ছবির পুরস্কার পাবে তা বলা মুশকিল। ছবিগুলো সম্পর্কে কিছু তথ্য নিচে দেয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- এ বছর অস্কারে সেরা ছবি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে অ্যাটনমেন্ট, জুনো, মাইকেল ক্লেটন, নো কান্ট্রি ফর ওল্ড মেন এবং দেয়ার উইল বি ব্লাড। এর মধ্যে কোনটি সেরা ছবির পুরস্কার পাবে তা বলা মুশকিল। ছবিগুলো সম্পর্কে কিছু তথ্য নিচে দেয়া হলো। রবিবার রাতে এবারের ৮০ তম অস্কার বা বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে। অ্যাটোনমেন্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিটি ইতোমধ্যে সেরা ফিল্ম ড্রামা ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতেছে। ইয়ান ম্যাকিওয়ান এর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে একটি মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে যার কাল্পনিক ভাবনা অন্যকে খামাকা দোষী সাব্যস্ত করে এবং এর করুণ পরিণতি ভোগ করে। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী কিয়েরা নাইটলি ও ছবিটি পরিচালনা করেন ব্রিটিশ পরিচালক জো রাইট। এর আগে এরা 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবিতে একত্রে কাজ করেন। ওই ছবিতে কিয়েরা এলিজাবেথ বেনেটের চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পান। জুনো : অদ্ভুত এই কমেডি ছবিতে জুনো ম্যাকগাফ অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমে গর্ভপাত করানোর চিন্তা করলেও পরে সে সিদ্ধান্ত নেয় যে সন্তান ভুমিষ্ট হওয়ার পর একে সে কোন সন্তনহীন দম্পতির কাছে দত্তক দেয়ে দেবে। ছবিতে ম্যাকগাফের চরিত্রে অভিনয় করে এলেন পেইজ এবারের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন। ছবির পরিচালক জ্যাসন রেইটম্যান সেরা পরিচালক ক্যাটাগরিতে এবং চিত্রনাট্যের জন্য ডিয়াবলো কোডিও পেয়েছেন অস্কার মনোনয়ন। মাইকেল ক্লেটন : হালের চাকরিজীবীরা কর্মস্থলে যে কর্পোরেট দুর্নীতি, ব্যক্তিগত লোভ ও আদর্শিক সঙ্কটের মুখোমুখি হয় সেসবকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এ ছবির কাহিনী। এক ল' ফার্মকে ঘিরে তৈরি ছবিটি এবার পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি। নো কান্ট্রি ফর ওল্ড মেন : ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এই ছবির পরিচালক দুই ভাই ইথান কোয়েন ও জোয়েল কোয়েন। করম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী এ ছবিরও মূল ভাবনায় রয়েছে মানবিক মূল্যবোধ। এরই মধ্যে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে দুটো সেরা পুরস্কার পেয়েছে ছবিটি। এর একটি পেয়েছেন ছবিতে ঠান্ডা মাথার খুনির ভূমিকায় অভিনয় করা স্পেনিয় অভিনেতা জেভিয়ার বারডেম, সেরা সহ অভিনেতা হিসেবে। জানুয়ারির ২৬ তারিখে অনুষ্ঠিত দি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন কোয়েন ভ্রাতৃদ্বয়। ২ ফেব্র"য়ারি অনুষ্ঠিত প্রডিউসার গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন তারা। রাইটার্স গিল্ড অফ আমেরিকা থেকে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের ক্যাটাগরিতেও পুরস্কার পান কোয়েনরা। দেয়ার উইল বি ব্লাড : ২০ শতকের এক তেল অনুসন্ধানী ডেনিয়েল প্লেইনভিউকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। ১৯২৭ সালে লেখা আপটন সিনক্লেয়ারের 'অয়েল' উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন পল থমাস এন্ডারসন। ছবিতে ভয়ংকর, ক্ষমতালোলুপ তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ডে-লুইস। ছবিটি মোট ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৩৪ ঘ