ফ্রেব্র"য়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সোনেপাত শহরেও নিষিদ্ধ হলো 'যোধা আকবর' ছবির প্রদর্শনী। ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির কর্মীরা ছবির বিরুদ্ধে বিভিন্ন প্রেক্ষাগৃহে বিক্ষোভ প্রদর্শন করায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। খবর পিটিআইয়ের।
সোনেপাত ভারতের হরিয়ানা রাজ্যের প্রাচীন একটি জেলা শহর। মহাভারতের সময় পান্ডব ভাইয়েরা সুবর্ণপ্রস্থ নামে যে রাজ্যের পত্তন করেন সেটিই বর্তমান সোনেপাত বলে অনেকে দাবি করেন। অন্য একটি বিবরণে পাওয়া যায় যে অর্জুনের পরবর্তী ত্রয়োদশতম পুরুষ রাজা সোনি এই এলাকার প্রতিষ্ঠাতা।
সোনেপাত জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার ডি পি এস নাগাল এক আদেশে বলেন যে, জেলার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য প্রশাসন ছবির প্রচার বন্ধ ঘোষণা করেছে।
চলচ্চিত্র ব্যবস্থাপকরা জানান, এখন ডিসি ও এসএসপি ছবিটি দেখবেন এবং তারপর এর প্রদর্শনী অব্যহত থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
ন্যাশনাল কংগ্রেস পার্টির কর্মীরা অবশ্য আগেই হুমকি দিয়েছেন যে, কোনক্রমেই সোনেপাতে এ ছবির প্রদর্শনী তারা করতে দেবে না।
এর আগে আম্বালা জেলা প্রশাসনও ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৩১ ঘ
bdnews24