২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি নয়, একটি ছবিই মুক্তি পেল এ সপ্তাহে

২২ ফেব্র"য়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দুটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত মুক্তি পেল একটি ছবি। আর সেটি হচ্ছে মান্না অভিনীত ছবি 'অবুঝ সন্তান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ২২ ফেব্র"য়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দুটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত মুক্তি পেল একটি ছবি। আর সেটি হচ্ছে মান্না অভিনীত ছবি 'অবুঝ সন্তান'। সায়মন তারিক পরিচালিত 'এ চোখে শুধু তুমি' ছবিটি এ সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে সায়মন তারিক বলেন, "আমরা মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে, এ সপ্তাহে "এ চোখে শুধু তুমি' ছবিটি মুুক্তি দেব না। এমনকী সামনের সপ্তাহেও না। ছবিটি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২৫ এপ্রিল।" এদিকে চল"ি"ত্রর সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী কয়েক মাস মান্নার ছবির কাটতি বেশি থাকবে। অন্যান্য ছবি তাই ব্যবসা নাও করতে পারে। এই কারণে এখন অন্য কোন ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পরিচালকরা রাজি হচ্ছেন না। এ প্রসঙ্গে পরিচালক সাইমন তারিক অবশ্য বলেন, "আসলে সেটা নয়, মান্না ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই একটি অঘোষিত সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী দুই মাস মান্নাবিহীন কোন ছবি মুক্তি দেয়া হবে না।" তবে এ ব্যাপারে চলচ্চিত্র বুকিং সমিতির সভাপতি মোহাম্মদ সিরাজ বলেন, "এই ধরণের কোন অঘোষিত সিদ্ধান্ত নেয়া হলেও আমার তা জানা নেই। তবে ছবি মুক্তি দেওয়া না দেওয়া নির্ভর করে পরিচালকের উপর। তিনি যদি মনে করেন ছবি মুক্তি দেবেন না, তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।" ২২ ফেব্র"য়ারি মুক্তি পাওয়া 'অবুঝ শিশু' ছবিতে প্রয়াত মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমি, রেসি, কাজী হায়াৎ, খুদে শিল্পী দিঘী সহ আরও অনেকে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/২১০৫ঘ: