২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চ থেকে আবারও নাটকে নিয়মিত হবেন মীম

বিবিএ পরীক্ষা নিয়ে খুবই ব্যাস্ত সময় পার করছেন মিনি পর্দার অভিনেত্রী সাবরীন সাকা মীম। সেই জন্য বেশ কয়েক মাস নাটকে অভিনয় থেকে দূরে আছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিবিএ পরীক্ষা নিয়ে খুবই ব্যাস্ত সময় পার করছেন মিনি পর্দার অভিনেত্রী সাবরীন সাকা মীম। সেই জন্য বেশ কয়েক মাস নাটকে অভিনয় থেকে দূরে আছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই শেষ হচ্ছে পরীক্ষা। মার্চ মাস থেকেই আবারও নিয়মিত অভিনয় করা শুরু করবেন নাটকে। মীম বলেন, "পরীক্ষা শেষে মার্চ মাস থেকেই আবারও অভিনয় করা শুরু করছি। এখন পড়ালেখার মস্ত চাপ। তাই অভিনয়ে সময় দিতে পারছিনা।" মার্চ মাসে তিনি তিনটি নাটকে কাজ শুরু করতে যাচ্ছেন। নাটকগুলো হচ্ছে তাহের শিপনের 'কুসুম কুমারী', কাওছার আহমেদের 'মন যখন এমন' ও আল হাজেম এর 'কাবিন ১০১ টাকা'। মীম বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস