ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কিংবা একুশের বই মেলায় যেয়ে বই কেনা - বেশিরভাগ মানুষই এভাবে ২১ ফেব্র"য়ারি পালন করেন। আর আমাদের প্রিয় শিল্পীরা কীভাবে পালন করেন এই শহীদ দিবস ! বিভিন্ন শিল্পীদের সঙ্গে কথা বলে সে কথাই জানাচ্ছেন বিডিনিউজটোয়েন্টিফোরডটকম এর প্রদায়ক এনএ মুরাদ।
আতাউর রহমান
সত্যি বলতে এই বছরটাই একটু ব্যতিক্রম হল। আর সেটি হচ্ছে সকালে আমি কোথাও যাইনি। বাসাতেই ছিলাম। ভোর থেকে খবরের কাগজ, কবিতার বই পড়ে সময় কাটিয়েছি। একুশ উপলক্ষে ঢাকা ক্লাব প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে। আমি সেই অনুষ্ঠানে প্রতি বছরই উপস্থাপনা করি। এবার সেখানেও যাইনি। আসলে বয়সটাই এরকম যে, এখন আর গতানুগতিক কিছু করতে ইচ্ছে হয় না। আর বুকের মাঝে শহীদদের নিয়ে যে শ্রদ্ধা আমার আছে সেটা প্রকাশ করার জন্য সব সময়ই যে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে হবে আমি তা মনে করি না। শ্রদ্ধা নিবেদনের জন্য এত আনুষ্ঠানিকতার কী প্রয়োজন! তারপরেও আমি কিন্তু শহীদ দিবস পালন করেই ঘরে ঢুকেছি। আমি গতকাল শহীদ মিনার এলাকাতেই ছিলাম। যদিও শহীদ মিনারে যাওয়া হয়নি। বই মেলা আর আশপাশের এলাকায় ঘুরে ঘুরে সময় কাটিয়েছি। আর বাসায় ঢুকেছি রাত পোনে একটায়। তো একদিক দিয়ে ২১ ফেব্র"য়ারি পালন করেই আমি বাসায় ঢুকেছি। আর সন্ধ্যায় ইচ্ছে আছে নাটক দেখতে যাব।
আফরোজা বানু
নাহ এবার আর সকালে বের হইনি। জায়গাটা ছেড়ে দিয়েছি নতুন প্রজন্মের জন্য। ছেলেমেয়েরা সবাই গিয়েছে শহীদ মিনারে। আসলে বয়স বেড়েছে। এখন আর ভিড়টা সহ্য হয় না। তবে বিশ্ববিদ্যালয় এলাকাতেই বড় হয়েছি আমি। তাই কোন না কোন ভাবে ওই সব এলাকায় যাওয়া হয়েই যায়। দুপুরে শিল্পকলা একাডেমিতে যাব। সেখানে 'ঢাকা পদাতিক' এর অনুষ্ঠান আছে, সেটা দেখতে। এছাড়া বিকালে যাব বই মেলায়। যদি দেখি ভিড় কম তাহলে শহীদ মিনারেও যাব।
আজিজুল হাকিম
এবার সত্যিই একটু অন্য রকম ভাবে ২১ ফেব্র"য়ারি পালন করলাম। এবং সেটা বাসাতেই। নতুন প্রজন্মের কাছে ভাষা দিবসের গুরুত্ব তুলে ধরার জন্য বাড়ির নিচে ফাঁকা জায়গায় শহীদ মিনার তৈরি করেছি আমরা। রাত থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। বাড়িতে বড়রা যারা আছেন তারা সবাই মিলে সোলা কেটে শহীদ মিনার তৈরি করেছি। রাত জেগেই চলেছে এই শহীদ মিনার তৈরি। আর ভোর বেলা ছোটরা সবাই ফুল দিয়েছে সেই শহীদ মিনারে। সঙ্গে ছিল সঙ্গীতের আয়োজন। ক্যাসেট প্লেয়ারে চলেছে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি। আসলে আমাদের বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত সবাই ভাই বোনেরা একসঙ্গে থাকি। তাদের ছেলেমেয়ে আমার মেয়ে সবাই একসঙ্গে এই কার্যক্রমে অংশ নিয়েছে। আমার মেয়ে নাজাহ সহ তার চাচাতো ভাইবোনেরার সকালে গান গেয়ে ফুল দিয়ে ২১ ফেব্র"য়ারি পালন করে দুপুরে ঘরে ঢুকেছে।
টনি ডায়েস
২১ ফেব্র"য়ারি আমার কাছে সব সময়ই আলাদা বিষয়। তবে শ্রদ্ধা জানানোর জন্য আমি খুব কমই শহীদ মিনারে গিয়েছি। এখনতো ২১ ফেব্র"য়ারি হয়ে গেছে ছুটির দিন। তারপরেও আমি সকালে মনে মনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কাজ শুরু করেছি। ২১ আর ২২ ফেব্র"য়ারি আমার পরিচালিত নাটক 'বিষ কাটা' নাটকের শুটিং আছে।
মাহফুজ আহমেদ
ব্যস্ত আছি। ইচ্ছে থাকার পরেও তাই শহীদ মিনারে যেতে পারিনি। ভোর থেকেই পুবাইলে একটি নাটকে শুটিং করছি। তবে দিনটি আজ শুরু করেছি মনে মনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
আগুন
আসলে ভোর বেলা শহীদ মিনারে গিয়ে ফুল দেয়ার মত মানসিকতা এখন আর নেই। ছাত্র জীবনে বেশ যেতাম। তবে প্রত্যেকবারের মত এবারও যেটা করেছি সেটা হল, শহীদদের আত
bdnews24