২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাদের বর্ণমালা সুন্দর করে লিখি'

একুশে টেলিভিশন আয়োজিত 'আমাদের বর্ণমালা সুন্দর করে লিখি' প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ ফেব্র"য়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একুশে টেলিভিশন আয়োজিত 'আমাদের বর্ণমালা সুন্দর করে লিখি' প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ ফেব্র"য়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ভাষার মাসে একুশে টেলিভিশন শিশুদের নিয়ে বর্ণমালা লেখার প্রতিযোগিতা আয়োজন করেছিল। সারা দেশের শিশুদের মাঝ থেকে নির্বাচক মন্ডলীর প্রাথমিক নির্বাচনের পরে নির্বাচন করা হয় সেরা বর্ণমালা লিখিয়েদের। রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ চত্তরে ১৭ ফেব্র"য়ারি সেরা বর্ণমালা লিখিয়েদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের পরিচালক আতিকুল হক চৌধুরী, কবি নির্মলেন্দু গূন, কণ্ঠশিল্পী সাদী মোহম্মদ, ফকির আলমগীর, হায়দার হোসেন প্রমুখ। সম্পূর্ন ভিন্নধর্মী এই আয়োজনের পরিকল্পনা করেছেন অঞ্জন রায়। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন আলমগীর হোসেন। 'আমাদের বর্ণমালা সুন্দর করে লিথি' প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রায় ১৫০ জন শিশু অংশ নিয়েছিলো। উপস্থিত বিচারকদের রায়ে প্রত্যেক অংশগ্রহণকারীকেই সমমানের উল্লেখ করে একই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ভাষার মাসের এই আয়োজন প্রসংঙ্গে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, "একুশে টেলিভিশন সব সময়েই নতুন ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আমরা এই আয়োজন করেছি। আগামী দিনে শিশুদের জন্য একুশে টেলিভিশন আরও এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে সচেষ্ট থাকবে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২২০ঘ.