ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং স্ট্যামফোর্ডের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের যৌথ উদ্যোগে ১৯ ফেব্র"য়ারি মঙ্গলবার দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের ৪র্থ বর্ষ পূর্তি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব জামিল ওসমান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন। সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ-উপাচার্য ডক্টর কে মউদুদ এলাহী।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নায়ক মান্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ শামসুল হক, মানজারে হাসীন মুরাদ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এর ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সমন্বয়কারী মতিন রহমান।
দ্বিতীয় অধিবেশনে 'চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি ও আগামী দিনের চলচ্চিত্র' বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন (নামের বানানটা কনফার্ম হইয়েন, আমি নিশ্চিত না) শাকের । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, নার্গিস আক্তার ও আবু সাঈয়ীদ।
দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সহ সভাপতি বেগম কামরুন্নাহার, বিভাগীয় শিক্ষক কেরামত মওলা, পঙ্কজ পালিত, আযাদ রহমান, অনুপম হায়াৎ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ডের বিভিন্ন বিভাগের প্রধানগন ও শিক্ষকমন্ডলী, বিএফডিসির সদস্যবৃন্দ ও ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৬ঘ.
bdnews24