ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের চলচ্চিত্র মন্দা ভাব কাটিয়ে উঠেছে। ফেব্র"য়ারি ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। এই সংখ্যা গত কয়েক মাসে মুক্তি পাওয়া ছবির সমান।
এই পনের দিনে মুক্তি প্রাপ্ত ছবির সংখ্যা পাঁচটি।
প্রথম সপ্তাহে মুক্তি পায় ২টি ছবি। এগুলো হল, রায়হান মুজিব পরিচালিত ছবি 'নাজেহাল' ও ওয়াজেদ আলী মন্ডল পরিচালিত ছবি 'রাজধানীর রাজা'।
দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় আরও ২টি ছবি। একে সোহেল পরিচালিত 'ডাইনী বুড়ি' ও রাশেদ আলম রানা পরিচালিত 'জানোয়ার'।
তৃতীয় সপ্তাহে মুক্তি পায় ১টি ছবি। চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর প্রথম পরিচালিত এই ছবিটির নাম 'বাবা আমার বাবা'।
মুক্তি পাওয়া এই ৫টি ছবির মধ্যে শীর্ষৈ অবস্থান করছে 'খায়রুন সুন্দরী' চলচ্চিত্র খ্যাত পরিচালক একে সোহেলের 'ডাইনি বুড়ি'। ভৌতিক এই ছবিটি প্রথমেই ঢাকা সহ সারা দেশে এক যোগে ১৪টি হলে মুক্তি পায়।
বর্তমানে 'ডাইনি বুড়ি' ছবিটি ঢাকার বলাকা সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহ পার করছে। ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক নতুন মুখ। এরা হলেন মাহিয়া, খোকন রাজ, মেহবুবা, জাকির, জুই, কবির, নূর, মাসুদ, সিনথিয়া, দুলারী, শশী সরদার, মুকুল, হাবিব খান, বাচ্চু, শিউলী, ও বেগম মন্টু। এছাড়াও আছেন টেলি সামাদ ও নাগমা।
চলচ্চিত্র বুকিং সমিতির সভাপতি মোহাম্মদ সিরাজ বলেন, "অনেকদিন পর ১৫ দিনে ৫টি ছবি মুক্তি পেল। এছাড়া সামনে আরও তিনটি ছবি মুক্তির জন্য চূড়ান্ত হয়ে আছে। এর মধ্যে ২২ ফেব্র"য়ারি মুক্তি পাবে সায়মন তারিক পরিচালিত 'এ চোখে শুধু তুমি' ও শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত 'অবুঝ শিশু'
এছাড়া ২৯ ফেব্র"য়ারি মুক্তি পেতে পারে 'কঠিন পুরুষ' ছবিটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/২১৫১ঘ.
bdnews24