২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পহেলা বৈশাখে 'কিংবদন্তী'

'দলছুট' ব্যান্ডের অন্যতম সদস্য ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী মারা যাওয়ার পর পরই দলছুট ও সোলস যৌথভাবে ১৪ ফেব্র"য়ারি একটি অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছিল। অ্যালবামের নাম ঠিক করা হয়েছিল 'কিংবদন্তী'। সঞ্জীব চৌধুরীর মেয়ে কিংবদন্তী নামেই অ্যালবামটির নাম ঠিক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'দলছুট' ব্যান্ডের অন্যতম সদস্য ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী মারা যাওয়ার পর পরই দলছুট ও সোলস যৌথভাবে ১৪ ফেব্র"য়ারি একটি অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছিল। অ্যালবামের নাম ঠিক করা হয়েছিল 'কিংবদন্তী'। সঞ্জীব চৌধুরীর মেয়ে কিংবদন্তী নামেই অ্যালবামটির নাম ঠিক করা হয়। তবে ১৪ ফেব্র"য়ারি চলে গেলেও এখন পর্যন্ত সেই অ্যালবাম আলোর মুখ দেখেনি। এমনকী এই অ্যালবাম প্রসঙ্গে দলছুট বা সোলস এর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে দলছুট এর প্রতিষ্ঠাতা সদস্য বাপ্পা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের কিছু সমস্যার কারণে যথা সময়ে অ্যালবামটি প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা তৈরি। 'কিংবদন্তী' অ্যালবামটি পহেলা বৈশাখে গানচিল এর ব্যানারে প্রকাশিত হবে। অ্যালবামের ১০টি গানের মধ্যে ৫টি সোলস ও ৫টি দলছুট ব্যান্ডের গান থাকবে।" অ্যালবামে আগে ধারণ করা সঞ্জীব চৌধুরীর নিজের কন্ঠে গাওয়া বেশ কয়েকটি গান থাকবে বলে জানান বাপ্পা মজুমদার। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে সঞ্জীব চৌধুরী ১৯ নভেম্বর দেহ ত্যাগ করেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/এমআইআর/২২১৭ঘ.