২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে অভিনয় করতে পারেন হৃত্বিক ও পেনেলোপি ক্রুজ

সব কিছু ঠিক থাকলে এবার হৃত্বিক রশনের সঙ্গে অভিনয় করবেন হলিউডের নায়িকা পেনেলোপি ক্রুজ। খবর ভারতীয় ওয়েবসাইটের। রাকেশ রোশান প্রযোজিত এই নতুন ছবিটি পরিচালনা করবেন 'লাইফ ইন এ মেট্রো' ছবির পরিচালক অনুরাগ বসু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সব কিছু ঠিক থাকলে এবার হৃত্বিক রশনের সঙ্গে অভিনয় করবেন হলিউডের নায়িকা পেনেলোপি ক্রুজ। খবর ভারতীয় ওয়েবসাইটের। রাকেশ রোশান প্রযোজিত এই নতুন ছবিটি পরিচালনা করবেন 'লাইফ ইন এ মেট্রো' ছবির পরিচালক অনুরাগ বসু। অনুরাগ এবং রাকেশ পেনোলপির সঙ্গে কথা বলার জন্য বৃহস্পতিবার লস এঞ্জেলেসের উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করেন। জানা গেছে, রাকেশ রোশানের নতুন ছবিতে অভিনয়ের জন্য একজন অপূর্ব সুন্দর বিদেশীনির প্রয়োজন। এই চরিত্রে অভিনয়ের জন্য বাবা রাকেশ আর ছেলে হৃত্বিক দুজনেরই পছন্দ পেনেলপি ক্রুজকে। তাদের পছন্দের পাল্লাটা ভারি করেন অনুরাগ বসু। এরপরেই রাকেশ রোশানের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেনেলপির লস এঞ্জেলেসের ব্যাক্তিগত প্রতিষ্ঠানে সঙ্গে যোগাযোগ করা হয়। এই তথ্যের সত্যতা স্বীকার করে ছবিটির ব্যাবস্থাপনা প্রযোজক শাম্মি বলেন, "ঘটনাটা সত্যি। রাকেশ ও অনুরাগ পেনেলপির সঙ্গে কথা বলার জন্য লস এঞ্জেলেসে গিয়েছেন। যদিও এখন পর্যন্ত পেনেলোপির সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি।" তিনি আরও জানান অ্যাকশন রোমান্সধর্মী ছবিটির শুটিং এই বছরের মাঝামাঝিতে শুরু হতে পারে। পেনেলপি ক্রুজ হলিউড অভিনেত্রী হলেও তার জন্ম হয়েছে স্পেনের মাদ্রিদ শহরে। বিভিন্ন ভাষায় দখল থাকার কারণে তিনি ইংরেজীসহ স্প্যানিশ, ফ্রেঞ্চ ও ইটালির বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। পেদ্রো আলমোদোভার এর 'ভলভার' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ২০০৬ সালের 'কান চলচ্চিত্র উৎসব' এ তিনি সেরা অভিনেত্রীর পদক জয় করেন। সেই সাথে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও বিএএফটিএ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৬ঘ.