১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- রক এন রোল জগতে বহু বছর প্রতাপের সঙ্গে রাজত্ব করার পর মার্কিন রক ব্যান্ড 'বন জোভি' এবার নিজেদের উপর প্রামাণ্য চিত্র তৈরি করতে যাচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বন জোভি ব্যান্ডের অনুরোধে তাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে রাজি হয়েছেন পরিচালক বারবারা কপিল।
ব্যান্ডের গিটারিস্ট রিচি সাম্বোরা এই প্রসঙ্গে বলেন, "বহু দিন পর হলেও সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যান্ড নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করব। আমাদের সমসাময়িক ব্যান্ড যেমন, 'ইউ টু' 'অ্যারোস্মিথ' তাদের কনসার্টগুলোতে প্রচুর ভিডিও করে। কিন্তু আমাদের সেই তুলনায় কোন ভিডিও তথ্যই রাখা হয় না। নিজেদের ব্যান্ডের উপর প্রামাণ্য চিত্র তৈরির জন্য যে পরিমান ভিডিও দরকার সেই পরিমান ভিডিও আমাদের নেই। তাই এখন থেকে আমাদের কনসার্টগুলোতে ভিডিও ধারণের জন্য বারবারা কোপিলকে নির্বাচন করেছি। তিনি আমাদের বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টের ভিডিও চিত্র সংগ্রহ করবেন। সেসব কনসার্টের ভিডিও চিত্র বন জোভি নিয়ে নির্মিতব্য প্রামাণ্য চিত্রে স্থান পাবে।"
খুব শিগগিরই ব্যান্ডটি কনসার্ট করতে বিশ্ব ভ্রমণে বের হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৫ঘ.
bdnews24