২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিঞ্চির চরিত্রে মাহফুজ আহমেদ

বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি'র চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা মাহফুজ আহমেদ। প্রথমবারের মত চিত্রকর্ম নিয়ে নির্মিতব্য নাটক 'মোনালিসা' তে তাকে দেখা যাবে ভিঞ্চির চরিত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি'র চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা মাহফুজ আহমেদ। প্রথমবারের মত চিত্রকর্ম নিয়ে নির্মিতব্য নাটক 'মোনালিসা' তে তাকে দেখা যাবে ভিঞ্চির চরিত্রে। রূপকধর্মী এই নাটকে মাহফুজের বিপরীতে অভিনয় করবেন তারিন। তিনি মোনালিসা চরিত্রটি রূপ দান করবেন। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 'মোনালিসা' চিত্রকর্মটি নিয়ে বহু গল্প প্রচলিত আছে। এর মধ্যে বহুল প্রচলিত ঘটনাটি এরকম, ষোড়শ শতকে ইটালির রোম শহরের ধনাঢ্য এক ব্যবসায়ীর সুন্দরী বউ মোনালিসার প্রেমে পড়েন ভিঞ্চি। পরে এই মোনালিসাকে নিয়ে ছবি আঁকেন লিওনার্দো দ্যা ভিঞ্চি। ইটালি প্রবাসী নির্মাতা কৌশিক হোসেন শান্ত এই ঘটনার উপর ভিত্তি করেই নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন। মোনালিসাকে নিয়ে অন্যরকম গল্পও প্রচলিত আছে। তারপরেও এই কাহিনী নিয়ে কেন নাটক নির্মাণ করতে যাচ্ছেন? এই প্রশ্নের জবাবে কৌশিক হোসেন শান্ত বলেন, "এই কাহিনীটিই সবচেয়ে বেশি প্রচলিত। সে কারণেই এই কাহিনীর উপর ভিত্তি করে নাটকের চিত্রনাট্য তৈরি করা হয়েছে।" নির্মিত হতে যাওয়া এক খন্ডের 'মোনালিসা' নাটক সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, "মোনালিসা' চিত্রকর্মটিকে বিষয় করে নাটক হতে যাচ্ছে, শুনে আমার কাছে ব্যপারটা বেশ ইন্টেরেস্টিং মনে হয়েছে। নির্মাতা কৌশিক হোসেন শান্ত'র কাছে ভিঞ্চি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে চিত্রনাট্য দেখতে চেয়েছি। কোন রকম অসুবিধা না হলে এই নাটকে আশা করি অভিনয় করব।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২২২০ঘ.