ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এই সময়ের সঙ্গীতের ক্রেজ হাবিব ওয়াহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের দক্ষিণ পাইকসা গ্রাম। এই এলাকার মানুষ সম্বর্ধনা দিতে যাচ্ছেন হাবিবকে।
২২ ফেব্র"য়ারি স্থানীয় স্কুল মাঠে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাবিব ও তার বাবা ফেরদৌস ওয়াহিদ।
এ ব্যাপারে হাবিব বলেন, "মুন্সিগঞ্জের দক্ষিণ পাইকসা আমার নিজের গ্রাম। এই গ্রামের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। আমাদের পারিবারিক ঐতিহ্যের কারণে গ্রামবাসীরা সবসময়ই আমাদের খুব ভালোবাসে। সেই ভালোবাসার নিদর্শন হিসেবেই এই সম্বর্ধনার আয়োজন।"
২২ ফেব্র"য়ারি সম্বর্ধনা অনুষ্ঠান শেষে হাবিব ও তার মা রোকসানা ওয়াহিদ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। সেখানে পাঁচদিন থাকবেন।
সৌদি আরব থেকে ফিরে তিনি ২ ও ৩ মার্চ বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসবে যোগ দিতে সুনামগঞ্জের উজানধল গ্রামে যাবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/এনএ/ওএস/এমআইআর/২২১৯ঘ.
bdnews24