২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়া গেছে শাহরুখের ক্রেডিট কার্ড

শাহরুখ খানের খোয়া যাওয়া ক্রেডিট কার্ডসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মুম্বাইয়ের উপশহরের এক শপিং মলে এই ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ২৫ হাজার টাকার পোশাক কেনার চেষ্টা করছিল তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) - - শাহরুখ খানের খোয়া যাওয়া ক্রেডিট কার্ডসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মুম্বাইয়ের উপশহরের এক শপিং মলে এই ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ২৫ হাজার টাকার পোশাক কেনার চেষ্টা করছিল তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার। এই তিন জন হলেন বিনয় তাম্বে, জেমস পেরেনাল ও শেখর যাদব। মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনের এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, "ধৃত তিন ব্যক্তি বেকার। তারা দাবি করেছে যে, কয়েক দিন আগে সান্তাক্রুজের রাস্তায় ক্রেডিট কার্ডটি পরে থাকতে দেখে তারা। তখন এটা নিয়ে কিছু পোশাক কেনার ধান্দা করে ৩ জন।" মুম্বাইয়ের উত্তর পশ্চিমের উপশহর মুলুন্দের নির্মল লাইফস্টাইল শপিং মলে গিয়ে ওই ৩ জন ব্যান্ডের পোশাক কেনার চেষ্টা করে। ২৫ হাজার রুপির পোশাক নেওয়ার পর তারা যখন আইসিআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডটি দেয় মূল্য পরিশোধের জন্য তখন ট্র্যানজেকশন স্লিপে শাহরুখ খানের নাম দেখে বিক্রেতার মনে সন্দেহ দেখা দেয়। বিক্রেতা তৎক্ষণাৎ কার্ডটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পুলিশকেও বিষয়টি সম্পর্কে অবহিত করেন।" পুলিশ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, এই কার্ডটি শাহরুখ খানের খোয়া যাওয়া ক্রেডিট কার্ড। কীভাবে ওই তিন লোক এটা পেলো সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ শাহরুখ খানকেও জিজ্ঞাসাবাদ করবে। এর আগে এই কার্ড ব্যবহার করে আরও কেনাকাটা করা হয়েছে কিনা সেটা বোঝার জন্য পুলিশ বিগত কয়েক দিনের ট্র্যানজেকশনও পরীক্ষা করে দেখছে। মুলুন্দ পুলিশের উর্ধতন গোয়েন্দা কর্মকর্তা প্রকাশ লেঞ্জ বলেন, "আইসিআইসিআই ব্যাংক থেকে কিছু দিনের মধ্যেই আমরা স্টেটমেন্ট পাব। এটা আমাদের তদন্তে অনেক কাজে আসবে। শাহরুখ এখন দেশের বাইরে আছেন। তিনি জানিয়েছেন, দেশে ফিরে এ ব্যাপারে যে ধরনের সহযোগিতা দরকার তিনি করবেন।" লেঞ্জ জানিয়েছেন, কার্ডটি শাহরুখের। তবে এটি খোয়া গেছে নাকি চুরি হয়েছে সেটা এখনো নিশ্চিত নয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৪৫ ঘ