২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জু মান্যতাকে ত্যাজ্য করেছেন মান্যতার পরিবার

সঞ্জয় দত্ত ও মান্যতার বিয়ে সঞ্জয়ের পরিবারের কাছে আনন্দের ব্যাপার হলেও, মান্যতার পরিবারের কাছে তা মোটেই আনন্দের নয়। তারা মান্যতাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:59 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্ত ও মান্যতার বিয়ে সঞ্জয়ের পরিবারের কাছে আনন্দের ব্যাপার হলেও, মান্যতার পরিবারের কাছে তা মোটেই আনন্দের নয়। তারা মান্যতাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। মান্যতার মাতৃতুল্য খালা নিশাদ ও খালু জাহীর মান্যতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এই ব্যাপারে জানার জন্য জাহীরকে পাওয়া না গেলেও তার ছেলে জায়েদ একটি ট্যাবলয়েড পত্রিকাকে জানান, "আমাদের পরিবার মান্যতা কে ত্যাজ্য করেছে। মান্যতার সঙ্গে খালি তার মায়ের যোগাযোগ আছে। তার বাবা তো নেইই। মান্যতার জীবন দুবাইয়ের চাইতে মুম্বাইতেই বেশি জড়িয়ে গেছে।" তবে সঞ্জয়ের পরিবার এই বিয়ে নিয়ে বেশ খুশি। যদিও গুজব রটেছে সঞ্জয়ের দুই বোন নম্রতা ও প্রিয়া এই বিয়ে নিয়ে খুশি নয়। এই প্রসঙ্গে নম্রতা একটি পত্রিকাকে বলেন, "আমিতো সঞ্জয়ের মা নই। সঞ্জয় আর মান্যতার একসঙ্গে থাকাটা যদি মেনে নিতে পারি তবে তাদের বিয়ের ব্যাপারটা কেন মানতে পারব না। নতুন বছরের সময়গুলোতে আমি সঞ্জয়ের সঙ্গে কাটিয়েছি। তখন মান্যতা ছাড়াও আরও বেশ কয়েকজন বন্ধু-বান্ধব ছিল। এগুলো শুনে কি মনে হচ্ছে আমি সঞ্জয়ের বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারিনি। আসলে এগুলো গুজব ছাড়া কিছুই নয়।" তিনি আরও বলেন বিয়ের দাওয়াত দিয়ে সঞ্জয় তাকে মোবাইলে ম্যাসেজও দিয়েছে। তবে সঞ্জয় তার মেয়ে ত্রিশালাকে বিয়ের দাওয়াত দেননি। বিয়ের দিন বিকাল তিনটার সময় এক টিভি রিপোর্টার ত্রিশালাকে ফোন করে তার বাবা সঞ্জয়ের বিয়ে সম্পর্কে মন্তব্য করতে বললে তিনি হতবাক হয়ে যান। এবং তখনই তিনি সঞ্জয়ের বিয়ের ব্যাপারটা জানতে পারেন। এ প্রসঙ্গে নম্রতা আরও বলেন, "সঞ্জয়ের উচিত ছিল বিয়ের ব্যাপারটা মেয়েকে জানানো। তা না করে সঞ্জয় খুব খারাপ করেছে।" একটি সূত্র জানিয়েছে সঞ্জয় বিয়েতে দাওয়াত দেয়নি বলে মেয়েকে ভয় পাচ্ছেন না। তবে মেয়ে ত্রিশালা পত্রিকায় কি মন্তব্য করে বসেন সেটা নিয়েই ভয়ে আছেন। তাই পত্রিকাগুলোতে মন্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ত্রিশালাকে অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২৩৫১ ঘ.