ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ক্যান্সার হাসপাতালে যেয়ে রোগী দেখা, বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, অফুরন্ত পানাহার ইত্যাদি নানা কর্মকান্ডের মধ্য দিয়ে ভ্যালেন্টাইন'স ডে পালন করলেন বলিউড তারকারা। ভারতীয় ওয়েবসাইট অবলম্বনে তাদের কে কী করলেন তার একটা বিবরণ দেওয়া হলো :
বিপাশা বসু : সংক্ষিপ্ত ভ্রমণে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গেছেন। গত তিন বছর ধরেই এই দিনটি বিভিন্ন দেশে কাটিয়েছেন বিপাশা ও জন।
জায়েদ খান : ৫ বছর আগে মালাইকা অরোরাকে এই দিনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জায়েদ। ফলে এ দিনটি তাদের জন্য দ্বিগুন আনন্দের। জায়েদ ভালো রাঁধেন। চমৎকার মদও সংগ্রহ করেছিলেন। তারপর দুজনে মিলে...। বাড়ির বাইরে যাওয়ার উপায় ছিল না। ছেলে জিদান খুবই ছোট্ট তো।
সেলিনা জেটলি : এমটিভিতে স্পেশাল শো থাকায় কাজের মধ্যেই কেটেছে দিনের অনেকখানি।
এশা দেওল : মা ও বোনের সঙ্গে এক বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া : কাউকে 'ভালবাসি' বলার জন্য একটা বিশেষ দিনের প্রয়োজন আছে বলে মনে করেন না প্রিয়াঙ্কা। তিনি দিনটি উদযাপনের জন্য বিশেষ কিছু করেননি।
ঐশ্বরিয়া রাই : দিল্লিতে 'যোধা আকবর ছবির প্রিমিয়ারে হাজির হওয়ার কথা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৪৬ঘ.
bdnews24