ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভ্যালেন্টাইন'স ডে প্রতি বছরই পালিত হয়। কিন্তু আমি আসলে এ দিবসটির তাৎপর্য ঠিক বুঝতে পারিনা। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
ভালোবাসা দিবসের প্রসঙ্গে কিং খান প্রথমে বলেন, "আমি বলিউড দর্শকদের আরও অনেক অনেক ভালোবাসা দিতে চাই আমার কাজের মাধ্যমে। এটাকে যদি আপনারা ভালোবাসা বলেন, আমার আপত্তি নেই।"
পরে ভ্যালেন্টাইন'স ডে প্রসঙ্গে এই তারকা বলেন, "আমি কখনোই এই দিনটির মাহাত্ম্য বুঝতে পারিনি। আমার মতে ভালোবাসার অনেক রুপ আছে। যেমন ধরুন, যদি ডন জুয়ানকে জিজ্ঞেস করেন ভালোবাসা সম্পর্কে, তিনি হয়তো বলবেন ১৭ শত রমণীকে ভালোবাসার সম্পর্কই তার জীবনের সবচেয়ে দারুন বিষয়।"
খান বলেন, "আমি জুয়ানের মতকেও শ্রদ্ধা করি। ভালোবাসার আসল সৌন্দর্য এটাই যে এর কোন সীমানা নেই। আমার কাছে ভালোবাসা মানে আমার সন্তান।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০২১৫ঘ.
bdnews24