ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন'স ডে উদযাপন উপলক্ষে অভিষেক জায়া ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছেন, "প্রতিটি দিনই সাধারন এবং প্রতিটি দিনই উৎসবের মতো। প্রতিটি মুহূর্ত আপনি আসলে কীভাবে উদযাপন করছেন সেটাই আসল কথা।" খবর ভারতীয় ওয়েবসাইটের।
গত বছরের ভ্যালেন্টাইন'স ডে প্রসঙ্গে বলিউড তারকা বলেন, "সেটা ছিল আমার আর অভিষেকের জন্য দারুন একটা সময়। তখন আমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। কিন্তু কাজ নিয়ে আমরা এতো ব্যস্ত ছিলাম যে বলার মতো নয়। আমি যোধা আকবরের শুটিং নিয়ে পুরো ব্যস্ত। করজাতে যাওয়া আসা করছি। তখন আমি জানতাম যে আমার বিয়ের দিন খুব দূরে নয়। শুটিং আর বিয়ের প্রস্তুতি দুটোই আমাকে একসঙ্গে করতে হয়েছে।"
আদর্শ রোমান্টিক ডেট সম্পর্কে তার ধারণা জানতে চাইলে অ্যাশ জবাব দেন, "একত্রে থাকতে পারলে সবচেয়ে ভালো, তা সে যে জায়গাতেই হোক।" তাদের দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক-এ প্রশ্নের জবাবে লাজরাঙা হয়ে নায়িকা বলেন, "আমি সত্যিই জানিনা। আমরা আসলে এসব নিয়ে ভাবি না। আমরা আসলে পরষ্পরকে নিয়ে খুবই খুশী। এটাই মনে হয় অনেক প্রশ্নের জবাব হিসেবে যথেষ্ট।"
অভিষেক তাকে যে বিয়ের প্রস্তাব দিয়েছেন সেটাকেই তার সবচেয়ে রোমান্টিক কাজ বলে চিহ্নিত করেছেন সাবেক বিশ্ব সুন্দরী।
ভালোবাসার সময় সব কিছুই ভালো লাগে। কিন্তু বিয়ের পর বদলে যায় অনেক কিছু। অভিষেকের এমন কিছু এখনো চোখে পরেছে ঐশ্বরিয়ার যা বদলে গেলে ভালো হতো। অ্যাশের বুদ্ধিদীপ্ত উত্তর, "এই মুহূর্তে চোখে পরছে না এমন কিছু।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/০২১৪ঘ.
bdnews24