২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্টাইন'স ডে হবে দারুন রোমান্টিক : টম ক্রুজ

মার্কিন অভিনেতা টম ক্রুজ জানিয়েছেন যে এ বছর ভ্যালেন্টাইন'স ডে বেশ রোমান্টিকভাবেই পালন করবেন তিনি স্ত্রী কেটি হোমসের সঙ্গে। খবর ইউএসম্যাগাজিনডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মার্কিন অভিনেতা টম ক্রুজ জানিয়েছেন যে এ বছর ভ্যালেন্টাইন'স ডে বেশ রোমান্টিকভাবেই পালন করবেন তিনি স্ত্রী কেটি হোমসের সঙ্গে। খবর ইউএসম্যাগাজিনডটকমের। ১০ ফেব্র"য়ারি এক আর্ট মিউজিয়ামের উদ্ধোধনী অনুষ্ঠানে গিয়ে এ কথা জানান ক্রুজ। ইউএসম্যাগাজিনডটকমকে তিনি দিবসটি পালনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজী হননি। শুধু বলেছেন, "আমার কিছু পরিকল্পনা আছে। এটা খুবই রোমান্টিক হবে।" ক্রুজ বরাবরই রোমান্টিক স্বভাবের। স্ত্রী কেটি হোমসকে বিয়ের প্রস্তাবও করেন তিনি আইফেল টাওয়ারের চূড়ায় উঠে। সাংবাদিকরা তার পরিকল্পনার কথা জানতে চাইলে ক্রুজ বলেন, "এটা আমি নিজের মধ্যেই রাখতে চাই। তবে পরিকল্পনাটা যে খুবই মজার সেটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৫২ঘ.