ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আশুতোষ গোয়ারিকারের 'যোধা আকবর' ছবিকে কেন্দ্র করে মোঘল ইতিহাস নিয়ে বেশ বড়ো ধরনের নাড়াচাড়া শুরু হয়েছে। রাজস্থানের বিভিন্ন রাজপুত সংগঠন দাবি করে আসছিল যে ছবিতে যোধাকে যে আকবরের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে সেটা ভুল। এবার ভারতীয় এক ঐতিহাসিক দাবি করলেন, যোধাকে যে সম্রাট জাহাঙ্গীরের মা বলে অনেকে জানেন সেটাও ঠিক নয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'দি কচ্ছস আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর' বইয়ের লেখক মোঘল ঐতিহাসিক কুনওয়ার রিফাকাত আলী খান বলেন যে, জাহাঙ্গীর সম্রাট আকবরের কোন উপপত
bdnews24