২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরৎ চন্দ্রের পর এবার নীহাররঞ্জন গুপ্তকে নিয়ে অরুণা বিশ্বাস

শরৎ চন্দ্রের পর এবার নীহাররঞ্জন গুপ্তের 'নূপুর' উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী অরুণা বিশ্বাস। এটি হবে তার পরিচালিত তৃতীয় ধারাবাহিক নাটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শরৎ চন্দ্রের পর এবার নীহাররঞ্জন গুপ্তের 'নূপুর' উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী অরুণা বিশ্বাস। এটি হবে তার পরিচালিত তৃতীয় ধারাবাহিক নাটক। অরুণা বিশ্বাসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'যাত্রা ভিশন' এর ব্যানারে 'নূপুর' ধারাবাহিকের নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - পীযুষ বন্দ্যোপাধ্যায়, আফরোজা বানু, মৌসুমি বিশ্বাস, গাজী রাকায়েত, আমিন আজাদ, প্রবাল, সাঈদ বাবু, মিষ্টি, তাজিয়া প্রমুখ। 'নূপুর' ধারাবাহিক সম্পর্কে অরুণা বিশ্বাস বলেন, "ছোটবেলায় নীহার রঞ্জন গুপ্তের 'নূপুর' উপন্যাসটি পড়ে এতই মুগ্ধ হয়েছিলাম যে আজও সেই মুগ্ধতা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এখন সময় এবং সুযোগ হওয়াতে এই উপন্যাস নিয়ে ধারাবাহিক নির্মাণ করছি। এছাড়া শরৎচন্দ্রের 'বড় দিদি' করার পর কথাসাহিত্য নির্ভর নাটক করার উৎসাহটা বেড়ে গেছে। ভবিষ্যতেও সাহিত্য নির্ভর নাটক তৈরির ইচ্ছা আছে।" অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম ও দ্বিতীয় ধারাবাহিক নাটক দুটি হচ্ছে যথাক্রমে 'সুরে আঁকা ছবি' এবং শরৎ চন্দ্রের 'বড় দিদি' অবলম্বনে 'বড় দিদি'। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২১০৪ঘ.