২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে মোহন খানের 'বুকের বা পাশে'

মোহন খান নিজেই নাটক পরিচালনা করেন। তবে এবার তার লেখা নাটক পরিচালনা করলেন অভিনেতা নাদের চৌধুরী। নাটকটির নাম 'বুকের বাঁ পাশে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মোহন খান নিজেই নাটক পরিচালনা করেন। তবে এবার তার লেখা নাটক পরিচালনা করলেন অভিনেতা নাদের চৌধুরী। নাটকটির নাম 'বুকের বাঁ পাশে'। নাটকটির শুটিং হয়েছে নিউ ইয়র্কে। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, তানিয়া ও নাদের চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্র"য়ারি বিকেল তিনটা পনের মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে। মোহন খান বলেন, "নাদের চৌধুরী ভালো অভিনেতা। তিনি নাটক পরিচলনার কাজটিও দক্ষতার সঙ্গে করেন। হঠাৎ একদিন তিনি ভালবাসা দিবস উপলক্ষে একটি নাটক লিখে দিতে অনুরোধ করলেন আমাকে। এভাবেই নাটকটির কাজ শুরু হল। আমার রচনা ও পরিচালনায় অনেক নাটকে কাজ করলেও এবারই তিনি প্রথম আমার লেখা নাটক পরিচালনা করলেন।" এই প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, "আমি এই পর্যন্ত মোহন খানের পরিচালনায় প্রায় ২০টি নাটকে কাজ করেছি। তবে এই প্রথম তার লেখা নাটক পরিচালনা করলাম। নাটকটির কাহিনী, সংলাপ সব কিছুই খুব সুন্দর। আশা করি দর্শকদের কাছেও নাটকটি ভালো লাগবে।" বর্তমানে নাদের চৌধুরী পরিচালিত ২০ পর্বের ধারাবাহিক পরান কান্দে দুঃখে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত দশটায়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১০১ঘ.