ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- রোববার জয়পুরের বিভিন্ন সিনেমা হলের বাইরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে একাধিক রাজপুত সংগঠন। তাদের দাবি রাজস্থানের কোন সিনেমা হলে 'যোধা আকবর' ছবিটি মুক্তি দেওয়া যাবে না। কারণ এতে ভুলভাবে ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
আশুতোষ গোয়ারিকারের এই ছবিটির বিরুদ্ধে অনেক দিন ধরেই বিক্ষোভ জানিয়ে আসছে কারনি সেনা সহ একাধিক রাজপুত সংগঠন। হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রাই অভিনীত ছবিটি ১৫ ফেব্র"য়ারি মুক্তি পাওয়ার কথা।
কারনি সেনার মহাসচিব বি এস রান্ডাল বলেছেন, "আমরা রাজস্থানে এই ছবির প্রদর্শনী হতে দেব না।"
সংগঠনটির আরেক কর্মী অজিত সিং বলেন, "ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা সহ্য করব না আমরা।"
'যোধা আকবর' ছবিতে মোঘল সম্রাট আকবর ও তার স্ত্রী যোধাবাঈয়ের রোমান্সের দিকটি তুলে ধরা হয়েছে। রাজপুত সংগঠনের দাবি- ছবিতে আশুতোষ দেখিয়েছেন যোধা সম্রাট আকবরের স্ত্রী, যা ঐতিহাসিক সত্য নয়। তাদের মতে, যোধা আকবরের ছেলে জাহাঙ্গীরের স্ত্রী।
রাজপুত সভার প্রধান নরেন্দ্র সিং রজত বলেছেন, এ ধরনের ঐতিহাসিক বিকৃতি রাজপুতদের মনে আঘাত দিয়েছে। ফলে তারা এ ছবির প্রদর্শন মেনে নেবে না।
এর আগে ২ ফেব্র"য়ারি করনি সেনা গান্ধীর পথ অনুসরণ করে জয়পুরের বিভিন্ন হল মালিকের কাঝে গোলাপ ফুল পাঠিয়ে অনুরোধ করেছেন তারা যেন ছবিটি প্রদর্শন না করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১১৫ ঘ
bdnews24