ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দেড় বছর পর আবারও পরিচালক স্বতীর্থ রহমান রুবেল শুরু করলেন ধারাবাহিক 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে'নাটকের কাজ। এই নাটকটির শুটিং শুরু হয়েছিল ২০০৬ সালে ফেব্র"য়ারি মাসে। সে সময় নাটকটির ৬ পর্ব শুটিং শেষে কাজ বন্ধ হয়ে যায়। এই মাসের ৩ তারিখ থেকে আবারও শুরু হয় নাটকটির কাজ।
এই প্রসঙ্গে স্বতীর্থ রহমান রুবেল বলেন, "আসলে আমি হঠাৎ করেই সব কাজ থামিয়ে দিয়েছিলাম। গত বছর জুলাই থেকে আবারও কাজ শুরু করি। তখন থেকে এ পর্যন্ত আমি ৫টি নাটক ও একটি ১৩ পর্বের নাটকের কাজ শেষ করেছি। এখন ধরেছি 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে'ধারবাহিক নাটকটির কাজ।"
কমেডি ধর্মী এই নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, আগুন, তুষার খান, স্বতীর্থ রহমান রুবেল, চিত্রলেখা গুহ, শিরিন বকুল, শারমিন শীলা, মুক্তি, আসমা মিনা।
নাটকটি লিখেছেন মানজুরুল আলম।
গত ঈদে বাংলা ভিশনে প্রচারিত 'সিনেমার মত' ও এটিএন বাংলায় প্রচারিত 'সুন্দর আলী', 'ইমতিয়াজ ও অনন্যা' নাটকগুলির মাধ্যমে আবারও স্বতীর্থ রহমান টিভি পর্দায় ফিরে আসেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২০০৮ঘ.
bdnews24