২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গুড নাইট' নয়, তিগমানশু গোবিন্দকে নিয়ে ব্যস্ত

নানা পাটেকার ও মোহিত আহলাওয়াতকে নিয়ে নতুন ছবি 'শাগির্দ' নিয়ে ব্যস্ত থাকলেও, পরিচালক তিগমানশু ধুলিয়া গোবিন্দকে নিয়ে 'টিভি এইটিন' এর জন্য নতুন ছবি তৈরি করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নানা পাটেকার ও মোহিত আহলাওয়াতকে নিয়ে নতুন ছবি 'শাগির্দ' নিয়ে ব্যস্ত থাকলেও, পরিচালক তিগমানশু ধুলিয়া গোবিন্দকে নিয়ে 'টিভি এইটিন' এর জন্য নতুন ছবি তৈরি করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। তবে এই সব ছবির আগে নীল মুকেশকে নিয়ে 'গুড নাইট' ছবির কাজ শুরু করার কথা ছিল তিগমানশুর। সেই ছবিটার কী হল? এই প্রসঙ্গে তিগমানশু বলেন, "আমার ইচ্ছে ছিল 'ফেম' ছবিতে নীল মুকেশকে নিয়ে কাজ করব। কিন্তু যখন শুনলাম আরেকজন 'ফেম' এর মত কাহিনী নিয়ে ছবি তৈরি করছেন, তখন খুশি মনেই 'ফেম' ছবির কাজ থামিয়ে দিয়ে 'গুড নাইট' ছবির কাজ শুরু করতে চাইলাম। 'গুড নাইট' ছবির কাহিনীটা আমার মাথায় বহুদিন ধরেই ঘুরছিল। 'ফেম' ছবির কাজ বাতিল করলাম বলেই 'গুড নাইট' ছবিটা শুরু করার ইচ্ছে ছিল। কাহিনীটা আমি নীলকে বর্ণনা করি। শুনে নীল খুবই আগ্রহী হয়।" তিনি আরও বলেন, "এরপর সুনিল শেঠিকে 'গুড নাইট' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেই। প্রথমে তিনি রাজি হন নি। কিন্তু পরে কাহিনী শুনে রাজি হয়ে যান। তবে রাজস্থান থেকে ফিরে নীলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম । কারণ নীল নাকি চিত্রনাট্য না পড়ে অভিনয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। এদিকে চিত্রনাট্যের কিছু অংশ এখনও বাকি। পুরো শেষ না করে কী করে আমি নীলকে চিত্রনাট্য দিব! নীল তখন এই বছরের শীতে বা ২০০৯ সালে 'গুড নাইট' ছবির কাজ শুরু করতে বলে। কিন্তু যে কাজ আমি এই বছর ফেব্র"য়ারি মাসে শুরু করবো বলে পরিকল্পনা করে রেখেছি, সেই কাজকে কীভাবে ঠেলে সামনের বছর নিয়ে যাব।" এখন অবস্থা যা দাড়িয়েছে তাতে হচ্ছে তিগমানশু 'গুড নাটট' ছবির কাজ থামিয়ে দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, নীলও ফিরিয়ে দেবেন অগ্রিম নেয়া পারিশ্রমিক। তিগমানশু জানান, তিনি এখন 'শাগির্দ' ছবির প্রাথমিক কাজ নিয়ে ব্যস্ত আছেন। তবে এক দিন নানা পাটেকারের সঙ্গে কাজ করে তিনি শুটিংয়ের কাজ বন্ধ রেখেছেন। কারণ পায়ে আঘাত পেয়ে নানা পাটেকার বিশ্রামে আছেন। এই ছবির কাজ শেষ হলে তিনি গোবিন্দকে নিয়ে 'টিভি এইটিন' এর জন্য একটি মজার ছবি তৈরি করবেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২০০৫ঘ.