ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- যশ রাজের পরবর্তী ছবিতে ক্যাটারিন কাইফ অভিনয় করছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবিটি পরিচালনা করবেন ২০০৬ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'কাবুল এক্সপ্রেস' খ্যাত ছবির পরিচালক কবির খান।
আগেই জানানো হয়েছে ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম এবং নীল মুকেশ। নতুন খবর হচ্ছে এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। তিনি জন আব্রাহামের বিপরীতে কাজ করবেন।
ছবিটির শুটিং শুরু হবে জুলাই মাসে। আর ২০০৯ সালে মুক্তি পাবে ছবিটি।
পরিচালক কবির খান বলেন, "ছবির কাহিনীটা খুবই প্রাসঙ্গিক এবং সমসাময়িক। যশ রাজের ব্যানারে আমার দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছি। তাই আমি খুবই আনন্দিত।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/২২০১ঘ.
bdnews24