ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কারিনার সঙ্গে বিয়ের কথা অস্বীকার করলেন সাইফ আলী খান। বেশ কিছু দিন ধরেই ভারতের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, এই জুটি গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
৩৭ বছর বয়স্ক বলিউড তারকা বলেন যে, আগামী কয়েক বছরের মধ্যে বিয়ের করার কোন পরিকল্পনা তার বা কারিনার নেই। এখন তারা ক্যারিয়ারের ব্যাপারেই বেশি মনোযোগ দিতে চান।
সিএনএন-আইবিএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে খান বলেন, "সর্বাগ্রে আমি বলতে চাই যে, আমাদের বিয়ের ব্যাপারে যা প্রকাশিত হয়েছে সব বাজে কথা, পুরোপুরি মিথ্যে। আমরা বিয়ে করিনি। আমাদের মধ্যে বাগদানও হয়নি। আমরা লিভ টুগেদারও করছি না।"
এসব গুজবে যে তাদের পরিবারে অশান্তি বয়ে আনছে সে কথা উল্লেখ করেন তিনি।
বিয়ের ব্যাপারে তার পরিকল্পনার কথা জানতে চাইলে খান বলেন, "আগামী কয়েক বছরের মধ্যে তো নয়ই। কারণ, এখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্যারিয়ার। এখন বিয়ে নিয়ে ভাবার কোন অবকাশই নেই।"
শহীদ কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মাস চারেক আগে ২৭ বছর বয়সী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সাইফ আলী খানে।
ভারতের একাধিক গণমাধ্যমে খবর বেরোয় যে, মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার লাভিউ পাটনিতে খানের নতুন বাসভবনে স
bdnews24