২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চয়নিকা চৌধুরীর পরিচালনায় জুটি হলেন তারিন-ইমন

প্রথমবারের মত অভিনেত্রী তারিন ও মডেল ইমন জুটিবদ্ধ হয়ে নাটকে অভিনয় করলেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম 'স্বপ্ন বাস্তব এবং দীপান্বিতা'। রচনা করেছেন রওনোক হাসান। এই নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম। নাটকটি নারী দিবস উপলে যেকোন একটি চ্যানেলে প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মত অভিনেত্রী তারিন ও মডেল ইমন জুটিবদ্ধ হয়ে নাটকে অভিনয় করলেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম 'স্বপ্ন বাস্তব এবং দীপান্বিতা'। রচনা করেছেন রওনোক হাসান। এই নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম। নাটকটি নারী দিবস উপলে যেকোন একটি চ্যানেলে প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে। চয়নিকা চৌধুরী বর্তমানে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন যা প্রচারের অপোয় আছে। এর মধ্যে এনটিভিতে প্রচারিত হবে 'এস এস সংবেদ'। রচনা করেছেন আজাদ আবুল কালাম। অভিনয় করেছেন জয়া আহসান, নীরব ও রুনা খান। আরটিভিতে প্রচারিত হবে ফারিয়া হোসেনের লেখায় নাটক 'এসো'। অভিনয় করেছেন তারিন, জিতু আহসান ও ইমন। এই দুটি নাটকই চ্যানেল দুটিতে ভালবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। এছাড়া ইমদাদুল হক এর রচনা ও প্রযোজনায় 'ভয়' নাটকটিও পরিচালনার কাজ শেষ করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন, নীরব ও একা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২০৪ঘ.