ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জেদ্দায় শুরু হতে যাচ্ছে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০০৮। বাংলাদেশের 'আহা' ছবিটি দেখানো হবে উৎসবে। এনামুল করিম নির্ঝর পরিচালনা করেছেন ছবিটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
শাহরুখ খানের 'চাক দে ইন্ডিয়া' ছবির প্রদর্শন দিয়ে শুরু হবে উৎসব।
১২ দিনের এই উৎসব শুরু হবে ৯ ফেব্র"য়ারি। চলবে ২০ ফেব্র"য়ারি পর্যন্ত। আয়োজন করছে 'এশিয়ান কনসাল্স জেনারেল কাব'।
উৎসব শুরুর দিনে 'চাক দে ইন্ডিয়া' ছবিটি ছাড়াও প্রদর্শিত হবে সউদি আরবের একটি প্রামাণ্য ছবি।
এছাড়াও এশিয়ার বেশ কয়েকটি ছবিও এই উৎসবে প্রদর্শিত হবে। এর মধ্যে আছে নিতাবোহ (জাপান), মুখসিন (মালয়েশিয়া), উদু গান ইয়ামায়া (শ্রী লঙ্কা), আহা (বাংলাদেশ), জিন্নাহ (পাকিস্তান) ও বিউটিফুল হোমল্যান্ড (চীন)।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২০৩ঘ.
bdnews24