২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক পরিচালক নিয়ে আব্বাস-মাস্তান

পরিচালক জুটি আব্বাস-মাস্তান ছবি প্রযোজনায় হাত দিয়েই একাধিক পরিচালক নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। তারা ইতিমধ্যেই তিনজন পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এরা হলেন - রুমি জাফরি, রোহিত জুগরাজ ও নিশিকান্ত কামাথ। খবর ভারতীয় ওয়েব সাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পরিচালক জুটি আব্বাস-মাস্তান ছবি প্রযোজনায় হাত দিয়েই একাধিক পরিচালক নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। তারা ইতিমধ্যেই তিনজন পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এরা হলেন - রুমি জাফরি, রোহিত জুগরাজ ও নিশিকান্ত কামাথ। খবর ভারতীয় ওয়েব সাইটের। এই প্রসঙ্গে আব্বাস বলেন, "আমরা সুপারস্টার ছবির চিত্রনাট্য লেখক রুমি জাফরি ও রোহিত জুগরাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। তারা আমাদের ছবি পরিচালনা করবেন। এছাড়া মারাঠি ভাষায় তৈরি 'দোম্বিবালি ফাস্ট' ছবি খ্যাত পরিচালক নিশিকান্ত কামাথকে দিয়ে আমরা ছবিটির হিন্দি সংস্করণ তৈরি করব। যদিও ছবিটি প্রথম তামিল ভাষায় তৈরি হয়েছিল। সেটাও পরিচালনা করেছিলেন নিশিকান্ত।" হিন্দি ভাষায় নির্মিতব্য হতে যাওয়া 'দোম্বিভ্যালি ফাস্ট' ছবিতে তারকা হবেন অপরিচিত মুখ। আব্বাস এ প্রসঙ্গে বলেন, "ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য সাধারণ মুখের মানুষ লাগবে। যাকে দর্শকরা স্বাভাবিকভাবে গ্রহণ করবেন। পরিচিত তারকাদের দিয়ে এই কাজ করানো যাবে না।" এছাড়াও এই পরিচালক জুটি দুটি ছবির চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত আছেন। আব্বাস বলেন, "রেস' ছবি মুক্তি পাওয়ার পর আমরা কমেডি ছবি 'মিস্টার ফ্রড' এর চিত্রনাট্য শেষ করেছি। তবে এর শুটিংয়ের কাজ শুরু করতে একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ সঞ্জয় দত্তের তারিখ নিয়ে সমস্যা। অজয় দেবগন ও সঞ্জয় দত্তের সময় পেলেই আমার যত তাড়াতাড়ি সম্ভব ছবির কাজ শুরু করব। ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বিপাশা। তিনি আমাদের প্রস্তাবে ইতিমধ্যেই রাজি হয়েছেন।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২০২ঘ.