২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের একটি ছবি নিয়ে বলিউডের তিন পরিচালক

হলিউডের ছবির আদলে ছবি তৈরি করতে ওস্তাদ বলিউডের নির্মাতারা। এবার হলিউডের 'এনচ্যানটেড' ছবির আদলে নির্মিত হতে যাচ্ছে হিন্দি ছবি। তবে মজা হচ্ছে, এক ছবির কাহিনী নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন তিনজন পরিচালক। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের ছবির আদলে ছবি তৈরি করতে ওস্তাদ বলিউডের নির্মাতারা। এবার হলিউডের 'এনচ্যানটেড' ছবির আদলে নির্মিত হতে যাচ্ছে হিন্দি ছবি। তবে মজা হচ্ছে, এক ছবির কাহিনী নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন তিনজন পরিচালক। খবর ভারতীয় ওয়েবসাইটের। এক খ্যাতিমান চিত্র নির্মাতা এই ছবির জন্য নায়ক হিসেবে নিতে চাচ্ছেন তিন খানের একজন কে। আর নায়িকা হিসেবে নিবেন কাজল, ঐশ্বরিয়া ও কারিনা কাপুরের মধ্য থেকে একজন কে। আরেক নির্মাতা খুঁজছেন নতুন মুখ। আর তৃতীয় নির্মাতা ইতিমধ্যেই মধ্যম মানের দুই জন শিল্পী নির্বাচন করে ফেলেছেন। একই ছবি নিয়ে অন্য দুই নির্মাতা ছবি তৈরি করতে যাচ্ছেন বলে তৃতীয় জন ছবির কাহিনী কিঞ্চিত পরিবর্তণ করেছেন। একটি যাদুর দেশের রাজকুমারী হঠাৎ করে পৃথিবীর ব্যস্ততম শহর ম্যানহাটন এ উপস্থিত হন। ঘটনাক্রমে এই রাজকুমারীর পরিচয় হয় এক সুদর্শন উকিলের সঙ্গে। এখানেই কাহিনীর মোড় নেয়। আর এভাবেই এগিয়েছে হলিউডের 'এনচ্যানটেড' ছবির কাহিনী। এই ছবির কাহিনীকে বলিউডি কায়দায় তৈরি করতে যাচ্ছেন তিন পরিচালক। যদিও তাদের নাম আপাতত প্রকাশ করেনি ওয়েবসাইটটি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২০১ঘ.