ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বুধবার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে হঠাৎ করেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। লস এঞ্জেলেস হাসপাতালে তিনি মানসিক বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তাররা তাকে আরও ১৪ দিন চিকিৎসা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করেই তাকে ছেড়ে দেয়া হয়।
সপ্তাহখানেক আগে ব্রিটনিকে 'ইউসিএলএ মেডিকেল সেন্টার' এ অ্যাম্বুলেন্সে করে পুলিশ প্রহরায় আনা হয়েছিলো। তবে ব্রিটনি হাসপাতাল ত্যাগ করেছেন। হাসাপাতালের কড়া প্রহরা মধ্য থেকে এই সামান্য তথ্যটুকুই বের করে এনে প্রকাশ করে লস এঞ্জেলেস টাইমস।
খবর পেয়ে ব্রিটনির বাসার সামনে অবস্থান নেয় পাপারাজ্জিরা। হাসপাতাল থেকে বাসায় ফিরে সেখান থেকে আবার বের হওয়ার সময় পাপারাজ্জিরা তাকে দেখে ফেলে। তারপর পাপারাজ্জিরা এই গ্র্যামি জয়ি গায়িকাকে সারা শহর তাড়া করে ফেরে।
বেভারলি হিল হোটেল পর্যন্ত পাপারাজ্জিরা তাকে অনুসরণ করে। লস এঞ্জেলেসের একটি টেলিভিশন চ্যানেল দেখায় যে, বেভারলি হিল হোটেলের সামনে ব্রিটনির কালো মার্সিডিজ গাড়িটি ঘিরে রেখেছে প্রায় ডজন খানেক আলোকচিত্রী।
পরে পুলিশ এসে পাপারাজ্জিদের সরিয়ে ব্রিটনিকে হোটেলের ভিতর নিয়ে যায়।
ব্রিটনিকে আরও দুই সপ্তাহ পর্যবেণের জন্য হাসপাতালে থাকতে বলা হয়েছিল। তবে কেন হঠাৎ করে তাকে ছেড়ে দেয়া হয় তা এখনও পরিস্কার নয়। হাসপাতালের কোন কর্মকর্তাও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে জানা গেছে, হাসপাতালে ১৪দিন থাকার নির্দেশ দেয়ার একদিন পর ব্রিটনির মা লেনি স্পিয়ার্স আদালতে ব্রিটনির স্টাইল ম্যানেজার স্যাম লুৎফির বিরুদ্ধে অভিযোগ আনেন। তাতে বলা হয় ব্রিটনিকে নিয়ন্ত্রণ করার জন্য লুৎফি তাকে স্বল্প মাত্রার বিশেষ ধরনের অষুধ প্রয়োগ করে।
এই অভিযোগের পর লস এঞ্জেলেস আদালতের বিচারক ব্রিটনি ও ফেদারলইনের মধ্যে চলা বিচার কাজ সুষ্ঠু ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য লুৎফিকে দূরে থাকতে নির্দেশ দেন।
এছাড়া ব্রিটনিকে নিয়ে যে সব নিষেধাজ্ঞা আদালত দিয়েছে তা সে ঠিক মত বুঝতে পারে কিনা তা জানার জন্য একই বিচারক একজন মানসিক ডাক্তার নিয়োগ দিয়েছেন।
ব্রিটনি দেখাশোনার ও তার সম্পত্তি সাময়িকভাবে রণাবেণের দায়িত্ব দেয়া হয়েছে ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স ও উকিল অ্যান্ড্রু ওয়ালেটকে।
স্বামী ফেদারলাইনের কাছ থেকে ২০০৬ সালে তালাকের জন্য আবেদন করে ব্যর্থ হওয়ার পর থেকে ব্রিটনির জীবনে জটিলতা শুরু হয়।
এই বছরের জানুয়ারি মাসে ব্রিটনিকে মানসিক চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়। বেশ কিছুদিন চিকিৎসা চলার পর ব্রিটনি ছাড়া পান।
গত বৃহস্পতিবার আবারও মানসিক চিকিৎসা দেওয়ার জন্য ব্রিটনিকে 'ইউসিএলএ মেডিকেল সেন্টার' এ ভর্তি করা হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/এমআইআর/ঘ.
bdnews24