ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- হলিউড অভিনেতা হিথ লেজার অতিরিক্তি ওষুধ সেবনের জন্য মারা গেছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে 'নিউ ইয়র্ক সিটি মেডিক্যাল এক্সামিনার'। গত ২২ জানুয়ারি এই অভিনেতার মৃত্যু হয়।
বুধবার পরীকরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই প্রতিবেদন দাখিল করেন। তাতে উল্লেখ করা হয় ডাক্তারের ব্যবস্থপত্রে উল্লেখ করা অতিরিক্ত ও ভুল ওষুধ সেবন করার জন্য এই তারকার মৃত্যু হয়েছে।
'ব্রোকব্যাক মাউন্টেন' খ্যাত এই তারকাকে গত ২২ জানুয়ারি ম্যানহাটানের তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তার পরনে কোন পোশাক ছিল না। আর তার দেহের আশে পাশে অনেক ওষুধ ছড়িয়ে ছিটিয়ে ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মানসিক চাপ ও ব্যাথা নাশক বেশ কিছু ওষুধ একসঙ্গে খাওয়ার কারণে হিথ লেজারের শরীরে বিষক্রিয়া শুরু হয়। এর ফলে তিনি মারা যান। এটি কোন আত্মহত্যা নয়, দূর্ঘটনা। চিকিৎসকের ভুল ব্যবস্থাপত্রের কারণেই এরকম হয়েছে।
ধারণা করা হচ্ছে, এই ব্যবস্থাপত্র হিথ কোন রেজিস্ট্রার্ড চিকিৎসকের কাছ থেকে সংগ্রহ করেন নি। হয় এটা তিনি শখের কোন চিকিৎসকের কাছ থেকে নিয়েছিলেন, নয়তো ইন্টারনেট থেকে সংগ্রহ করেছেন।
তবে এই প্রসঙ্গে 'ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন' কোন মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটি উল্লেখ করে বিভিন্ন সংস্থা তাদের জানিয়েছে ভূল ওষুধ সেবনের কারণেই মারা গেছেন এই তরুণ অভিনেতা।
মারা যাওয়ার আগে কয়েকটি সাাৎকারে হিথ লেজার বলেছিলেন, কয়েক দিন ধরে তার ঘুমের অসুবিধা হচ্ছিল।
কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করে যে, অভিনেত্রী মিশেল উইলিয়ামসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হিথ মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তাছাড়া তাদের দুই বছরের কন্যা মাতিল্ডার সঙ্গে দেখা না হওয়াতেও এই তরুণ অভিনেতা খুবই মনমরা থাকতেন।
'ব্রোকব্যাক মাউন্টেন' ছবি করতে গিয়ে হিথ লেজারের সঙ্গে মিশেলের পরিচয় হয়। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করে হিথ অস্কার মনোনয়ন পান।
হিথ লেজার অভিনীত সাম্প্রতিক ছবির মধ্যে আছে ব্যাটম্যান সিরিজের 'দি ডার্ক নাইট' ছবিটি। এতে তিনি ব্যাটম্যানের চির শত্র" 'জোকার' এর চরিত্রে অভিনয় করেছেন।
হিথ লেজারের অকাল প্রয়াণে সারা বিশ্বে তার ভক্তরা খুবই কষ্ট পেয়েছেন। তরুণ বয়সে যেসব অভিনেতা মারা গেছেন, যেমন মেরিলিন মনরো ও জেমস ডিন, তাদের নামের সঙ্গে হিথ লেজারের নামও যুক্ত হয়ে গেল।
এই তরুণ অভিনেতার বাবা অভিনেতা কিম লেজার এক বিবৃতিতে জানান, এই প্রতিবেদনের পর আমার ছেলের মৃত্যু নিয়ে আর কারও মনে কোন প্রশ্ন থাকবে না। তবে তার সুন্দর স্মৃতিগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে চিরদিন।
হিথ লেজারের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে, ২০০০ সালের 'দি প্যাট্রিয়ট' ২০০১ এর 'দি মনস্টার বল' ও ২০০৭ এর 'আই অ্যাম নট দেয়ার'।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৯৯ঘ.
bdnews24