ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একটি নয়, এ বছর দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের তরুণ পরিচালক করণ জোহর। আর ছবি দুটি হচ্ছে মাধুর ভান্ডারকারের 'ফ্যাশন' ও একতা কাপুরের ছবি 'সি কোম্পানি'। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'ফ্যাশন' ছবিতে যে করণ জোহর অভিনয় করতে যাচ্ছেন তা নিয়ে আগেই বেশ কয়েক বার খবর প্রকাশিত হয়েছে। তবে 'সি কোম্পানি' ছবিতে তার অভিনয়ের খবরটা নতুন। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে শচিন ইর্দির অভিষেক ঘটতে যাচ্ছে।
করণ জোহর এর আগে বন্ধু শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন।
মজার ব্যাপার হচ্ছে, ছবিতে করণ একটি গেম শো'র উপস্থাপকের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া এই ছবিতে মহেশ ভাটও আছেন। তিনি ছবিতে 'সিম্পলি ভাট' নামে একটি টক শো এর উপস্থাপকের চরিত্রে অভিনয় করবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ঘ.
bdnews24