ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লাক্স নিবেদিত ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় 'আমার আছে জল' ছবির শুটিং শুরু হচ্ছে হতে যাচ্ছে ফেব্র"য়ারির শেষ সপ্তাহে।
এই উপলে ৬ ফেব্র"য়ারি ঢাকা শেরাটন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয় ছবিটির শুভ মহরত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক হুমায়ূন আহমেদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার এর বাজারজাতকরণ ব্যবস্থাপক নওশাদ করিম চৌধুরী, মাইন্ড শেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব আলি যাকের, উপ-ব্যবস্থাপনা পরিচালক, নাট্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জমান নূর, ছবির নায়ক ফেরদৌস, নায়িকা লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭ বিদ্যা সিনহা মিম, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছবির সঙ্গীত পরিচালক এসআই টুটুল সহ অনেকে।
এই ছবির মাধ্যমে বিদ্যা সিনহা মিম এর চলচ্চিত্রে অভিষেক ঘটবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, "ইমপ্রেস সুস্থ ধারার চলচ্চিত্র উপহার দেওয়ার লে কাজ করে যাচ্ছে। এই প্রয়াস তাদের সব সময় থাকবে। এখন পর্যন্ত ইমপ্রেস বছরে একটি করে ছবি উপহার দিয়েছে। এর পর থেকে আমরা একের অধিক ছবির কাজ একসঙ্গে উপহার দিব ও মুক্তি দিব।"
নওশাদ করিম চৌধুরী বলেন, "লাক্স এখন শুধু একটি পণ্য নয়, এটি এখন একটি প্রতিষ্ঠান। সাধারণ মেয়েকে তারকা বানানোর কৃতিত্ব লাক্স এই দেশে ইতিমধ্যেই দেখিয়েছে।"
তিনি আরও জানান, এর আগে লাক্স ও ইমপ্রেসের যৌথ ব্যানারে হুমায়ূন আহমেদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র 'দারুচিনির দ্বীপ'। ছবিটি পরিচালনা করেছিলেন অভিনেতা পরিচালক তৌকির আহমেদ। 'আমার আছে জল' তাদের দ্বিতীয় প্রয়াস। আগের ছবিটি হুমায়ূন আহমেদ পরিচালনা করেননি বলে তাদের যে ােভ ছিল, এই পরিচালনার মধ্য দিয়ে তাদের সেই ােভের অবসান হয়েছে।
হুমায়ূন আহমেদ বলেন, "প্রকাশিত সাহিত্য নিয়ে ছবি করার ঝামেলা হচ্ছে, উপন্যাসটা সবার পড়া থাকে। ফলে ছবি দেখতে গিয়ে বলেন, উপন্যাসে তো এই রকম ছিল না, এটা ছিল তো ওটা ছিল না। যাই হোক আমার আশা থাকবে ছবিটা উপন্যাস থেকেও উপভোগ্য হবে।"
ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, "হুমায়ূন আহমেদ এর চলচ্চিত্রে এটা আমার দ্বিতীয় কাজ। আমি এই ছবিতে কাজ করতে পেরে অনেক খুশি।"
এরপর সব কলাকুশলীদের নিয়ে হুমায়ূন আহমেদ 'আমার আছে জল' ছবির শুভ মহরত ঘোষণা করেন।
এই ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন ও হাবিব।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৩৬ঘ.
bdnews24