ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ব্রিটনিকে আমেরিকার 'ইউসিএলএ মেডিক্যাল সেন্টার' এ মানসিক বিভাগে আরও কিছুদিন থাকতে হবে। আর এই সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। এই আরও কিছুদিন ১৪দিনের মতো হতে পারে জানায় ব্রিটনির একজন ঘনিষ্ঠ আত্মীয়। খবর মার্কিন ওয়েব সাইট।
ব্রিটনিকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ছিলো রবিবার। কিন্তু তার শারীরিক এবং মানসিক অবস্থা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন হাসপাতালের ডাক্তাররা ও ওয়ার্ডের মেডিকেল অফিসাররা।
আমেরিকার আইন অনুযায়ী, হাসপাতালের অফিসারদের কাছে রোগীর অবস্থা বেশি খারাপ বা গুরুতর মনে হলে তাকে আরোগ্যের উদ্দেশ্যে আটকে রাখতে পারেন।
এই বিষয়ে 'ইউসিএলএ মেডিকেল সেন্টার' এর উর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রিটনির আইনজীবিরা কোন মন্তব্য করেননি।
সর্বশেষ খবরে জানা গেছে, এই পপ তারকার বাবা জেমস স্পেয়ার্স অসুস্থ ব্রিটনির দায়িত্বে থাকবেন। আর ব্রিটনির আইনজীবি এন্ড্রু ওয়ালেট থাকবেন সম্পত্তি দেখাশুনায়।
২৬ বছর বয়সী এই গায়িকার এই রকম অবস্থা এই বছরে দ্বিতীয়বার ঘটলো। তার স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিবাহ বিচ্ছদের পর পরই নভেম্বর ২০০৬ থেকে মানসিকভাবে অসুস্থ পড়েন ব্রিটনি।
ব্রিটনির দুই সন্তান এক বছর বয়সী জেইদেন জেমস এবং দুই বছর বয়সী সিন প্রিসটন এর বাবা কেভিন ফেডারলাইন।
সংসার ভাঙার পর থেকেই ব্রিটনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন।
এমনকী মাঝে তিনি মাথা কামিয়ে, অন্তর্বাস বিহীন শর্ট স্কার্ট পড়ে গাড়ি চালিয়ে ফটোগ্রাফারদের সামনে হাজির হতে শুরু করেন।
৩ জ্নাুয়ারি বাচ্চাদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের পর, কেভিন ফেডারলাইনকে বাচ্চাদের ফিরিয়ে দিতে ব্রিটনি অস্বীকার করলে, পুলিশ যেয়ে বাচ্চাদের উদ্ধার করে। আর সেই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর আদালতের নিষেধাজ্ঞার কারনে ব্রিটনি বাচ্চাদের সঙ্গে নিয়মিত দেখার করার অধিকার সাময়িক ভাবে হারান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/২১১৮ঘ.
bdnews24