২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাডোনার সুপার বৌল স্কোর

আমেরিকান ফুটবল খেলাটি রাগবি নামে পরিচিত। এই খেলার বিভিন্ন দলের ক্লাবের সমন্বয়ে আয়োজিত জাতীয় ফুটবল প্রতিযোগীতা বা ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ পরিচিত সুপার বৌল নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আমেরিকান ফুটবল খেলাটি রাগবি নামে পরিচিত। এই খেলার বিভিন্ন দলের ক্লাবের সমন্বয়ে আয়োজিত জাতীয় ফুটবল প্রতিযোগীতা বা ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ পরিচিত সুপার বৌল নামে। একটি সুপার বৌল এর টিকিটের দাম হচ্ছে ২০০০ ডলার। আর এতে ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য হচ্ছে ২.৭ মিলিয়ন ডলার। কিন্তু এবারের 'সুপার বৌল' এ মাত্র পাঁচ সেকেন্ডের বিজ্ঞাপন করার জন্য পপ গায়িকা ম্যাডোনা নিয়েছেন এর চেয়েও অনেক বেশি পারিশ্রমিক। যা শুনে অনেকেই আঁতকে উঠেছেন। মার্কিন একটি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, বিশ্বখ্যাত এই পপ তারকা 'সানসিল্ক হেয়ার কেয়ার' পণ্যের প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য নিয়েছেন ১০ মিলিয়ন ডলার। যা কিনা রবিবারের নিউজিল্যান্ড প্যাট্রিয়ট এবং নিউ ইয়র্ক জায়ান্ট নামের দুটি দলের খেলায় প্রদর্শিত হবে। সব চাইতে মজার ব্যাপার হচ্ছে, রাকবি খেলার পুরো মৌসুমেও বেশির ভাগ দল ২০ মিলিয়ন ডলারের বেশি আয় করে না। তবে ম্যাডোনার মুখপাত্র লিজ রোজেনবার্গ এই নিয়ে কোন মন্তব্য করেন নি। ম্যাডোনা বর্তমানে তার ১১তম অ্যালবাম 'গিভ ইট টু মি' নিয়ে ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে অ্যালবামটি প্রকাশিত হবে এপ্রিল মাসে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/২১১৭ঘ.