২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু জন্ম দেয়ার সময় জেনিফার পড়বেন বিশেষ নকশা করা পোশাক

বিশেষভাবে নকশা করা গাউন পড়ে শিশুর জন্ম দিতে হাসপাতাল যাবেন ল্যাটিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। 'দি ডু ইট ওয়েল' খ্যাত গায়িকা এই মাসের শেষে যময বাচ্চা প্রসব করবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিশেষভাবে নকশা করা গাউন পড়ে শিশুর জন্ম দিতে হাসপাতাল যাবেন ল্যাটিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। 'দি ডু ইট ওয়েল' খ্যাত গায়িকা এই মাসের শেষে যময বাচ্চা প্রসব করবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর মার্কিন ওয়েবসাইটের। লোপেজের ঘনিষ্ট এক জন জানান, "প্রসবকালীন সময়ে যে ধরনের পোশাক জেনিফার পড়বেন, তা নকশা করার দায়িত্ব দেয়া হয়েছে পোশাক নকশাকার রবার্তো ক্যাভিলিকে। জেনিফার কখনোই তার স্টাইলিশ ইমেজ নষ্ট করতে চান না। এমনকী সেটা বাচ্চা জন্ম দেয়ার সময়ও না।" আশা করা যাচ্ছে এই ৩৮ বছর বয়স্ক গায়িকা আগামী ১৪ ফেব্র"য়ারি মা হবেন। সূত্রটি জানায়, জেনিফার লোপেজের ম্যাটার্নিটি ওয়ার্ডের কক্ষটি অন্যান্য সাধারণ কক্ষের চাইতে বেশি আরামদায়ক হবে।" লোপেজ দম্পতি ঠিক করেছেন বাচ্চাদের নাম রাখবেন ম্যাক্স ও এমি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১২৮ঘ.