ফেব্র"য়ারি ২ (বিডিনিউজটোয়েন্টফোরডটকম) -- শুধু মাইকেল ডগলাসই যে এরকমটা ভাবেন তা নয়, এক জরিপের ফলাফলেও দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরী তারকা ক্যাথেরিন জেটা জোন্স। বিশ্বের ৮ হাজার রমনীর ভোটে 'ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল স্টার' শীর্ষক এক জরিপে সবার শীর্ষে রয়েছেন এই হলিউড তারকা। খবর মার্কিন ওয়েবসাইটের।
নেফ্রিয়া কসমেটিকস আয়োজিত জরিপে দ্বিতীয় স্থানটি পেয়েছেন গত শতকের ষাটের দশকের বিখ্যাত নায়িকা ব্রিজিত বার্দোত।
নির্বাচনে জীবত বা মৃত সব ধরনের তারকা বেছে নেওয়ার সুযোগ ছিল। ফলে তালিকার তৃতীয় অবস্থানে অনায়াসে জায়গা করে নেন অড্রে হেপবার্ন। ১৯৯৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মারা যান কিংবদন্তীতুল্য এই নায়িকা।
তালিকায় জেসিকা বেইল কুড়িতম স্থান পেয়েছেন, ২৮ নম্বরে আছেন সিয়েনা মিলার। আশ্চর্যজনক হলেও তালিকার ৫০ নম্বর অবস্থানে গিয়ে ঠেকেছেন অ্যাঞ্জেলিনা জোলি। গিনেথ প্যালট্রো ও জেনিফার স্টোন তালিকায় জায়গাই পাননি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৩০৯ ঘ
bdnews24