২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব খান হাসপাতালে

বুধবার রাতে ঢালিউডের নায়ক শাকিব খান পাকস্থলির ব্যাথায় আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- বুধবার রাতে ঢালিউডের নায়ক শাকিব খান পাকস্থলির ব্যাথায় আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সুস্থ আছেন। ল্যাব এইড এর গনসংযোগ কর্মকর্তা মেজবাহ য়াযাদকে জিজ্ঞেস করা হলে তিনি এই ব্যাপারে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, শাকিব খান ল্যাব এইড হাসাপাতালে ডা.সেলিমুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বুধবার রাতে প্রচন্ড পেট ব্যাথার কারণে তিনি হাসাপাতালে ভর্তি হন। ডাক্তাররা একে গ্যাসজনিত সমস্যা বলে সনাক্ত করেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি সুস্থ আছেন। ডাক্তাররা আশা করছেন আগামী দুদিনের বিশ্রামেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ঢালিউডের এই ব্যস্ততম নায়ক। বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪৭ ঘ.