জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- বিখ্যাত বিনোদন সাময়ীকি 'এন্টারটেইনমেন্ট উইকলি'র করা তালিকায় সর্বকালের সর্ব নিকৃষ্ট বন্ড কন্যা নির্বাচিত হয়েছেন ডেনিস রিচার্ডস। খবর মার্কিন ওয়েবসাইটের।
এই পত্রিকার বরাত দিয়ে একটি মার্কিন ওয়েব সাইট জানায়, তিনি পিয়ার্স ব্রসনানের বিপরীতে 'দি ওয়ার্ল্ড ইজ নট ইনাফ' ছবিতে ড. জোন্স চরিত্রে অভিনয় করেন।
ডেনিসের নিকটতম প্রতিদ্বন্দীরা হলেন 'এ ভিউ টু কিল' ছবির তানিয়া রবার্টস এবং 'মুন রেকার' ছবির অভিনেত্রী করিন ক্লেরি।
শ্রেষ্ঠ বন্ড গার্ল নির্র্বাচিত হয়েছেন উরসুলা আন্দ্রেস।
প্রিয় বন্ড গার্লদের তালিকায় আরও আছেন 'গোল্ডফিঙ্গার' ছবি খ্যাত অভিনেত্রী ওনর ব্ল্যাকম্যান এবং 'অন হার ম্যাজেস্টিস সার্ভিস' ছবি খ্যাত অভিনেত্রী ডায়ানা রিগ।
বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/টিএন/ওএস/এমআইআর/২০৪৪ঘ.
bdnews24