জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- বিয়ে যেসব নায়িকার কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে ঐশ্বরিয়া তাদের দলে নন।
কারণ এখনও তার কাছে একের পর এক ছবি করার প্রস্তাব আসছে। তবে তিনি এখন বেছে বেছে ছবি কাজ হাতে নিচ্ছেন। আর কোন ছবির চিত্রনাট্য পছন্দ হলে তবেই প্রস্তাব গ্রহন করছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অবশ্য এখনও ঐশ্বর্যের কাছে সর্বোচ্চ প্রাধান্য পায় তার পরিবার। এইতো কিছুদিন আগে মিসেস তেজী বচ্চনের অসুস্থতার কারণে হলিউডের 'পিঙ্ক প্যান্থার' ছবিতেও কাজ করা অনিশ্চিত হয়ে পড়েছিল তার।
হালে অবশ্য ঐশ্বর্যকে নিয়ে কিছু নেতিবাচক কথাও শোনা যাচ্ছে।
পরিচালক শ্রীরাম রাঘবনকে তিনি নাকি সময় না দিয়ে ঘোরাচ্ছেন। তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সময় না দেওয়ার কারণ শ্রী রাম নাকি ঐশ্বরিয়াকে শুধু ছবির গল্প শুনিয়েছেন। এখনও পর্যন্ত চিত্রনাট্য দেননি। যে পরিচালকই হোক না কেন মিসেস বচ্চন সবার ক্ষেত্রেই এই নীতি অবলম্বন করেন।
এরকম নীতির কারণে কয়েক বছর আগে বলিউডের নামী পরিচালক ইন্দ্রকুমার রেগে গিয়েছিলেন ঐশ্বরিয়ার ওপর । ঐশ্বরিয়ার অপরাধ, তিনি নাকি চিত্রনাট্য না পড়ে ইন্দ্রকুমারের ছবিতে অভিনয় করতে রাজি হননি।
বলিউডের অন্যতম প্রতিভাময়ী এই অভিনেত্রী এখনও কেরিয়ারের ব্যাপারে এত সিরিয়াস যে 'যোধা আকবর' ছবির শুটিংয়ের সময় স্বামী অভিষেকের সঙ্গেও ফোনেও কথা বলতেন না।
বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/টিএন/ওএস/এমআইআর/২০৪২ঘ.
bdnews24