জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- প্রথমবারের মত গায়ক এসডি রুবেলের সুর ও সঙ্গীতে গান করলেন সুবীর নন্দী ও ফাতেমাতোজজোহরা। 'বঁধূয়া' শিরোনামে একটি মিশ্র অ্যালবামে গানগুলি সংকলিত হয়েছে।
এসডি রুবেল এই অ্যালবামে গানও গেয়েছেন। এছাড়াও গেয়েছেন ডা. জেবুন্নেছা জামান।
ভ্যালেনটাইন'স ডে উপলক্ষে নির্মিতব্য এই অ্যালবামের ১০টি গানই লিখেছেন ডা. আলী নওয়াজ। প্রকাশ করবে ফেয়ার টিউন।
এ সম্পর্কে এসডি রুবেল বলেন, "সুবীর নন্দী ও ফাতেমাতোজজোহরার জন্য গান সুর করতে পেরে আমি গর্বিত। অ্যালবামটির প্রত্যোকটি গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছি।"
বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৩৮ঘ.
bdnews24