লস এঞ্জেলস, জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- মার্কিন পপ তারকা ম্যাডোনা এখনো গায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করেন। তার বার্ষিক আয় ৭২ মিলিয়ন ডলার। ফবর্সডটকম পরিচালিত মহিলা গায়িকাদের নিয়ে প্রকাশিত এক জরিপের ফলাফলে জানা গেছে এ তথ্য। 'ক্যাশ কুইনস অফ মিউজিক' শিরোনামের এই তালিকার শীর্ষে আছেন এই ম্যাটেরিয়াল গার্ল।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বারবারা স্ট্রেইস্যান্ড যার বার্ষিক আয় ৬০ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা সেলিন ডিওনের আয় ৪৫ মিলিয়ন ডলার।
২০০৬ সালের জুন থেকে ২০০৭ সালের জুন অব্দি আয়ের হিসেব নিয়ে এই তালিকা তৈরি করা হয়। কনসার্টের টিকেট বিক্রি, অ্যালবাম বিক্রি, পোশাক, পারফিউম এর প্রচারণা, বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন খাতের আয় এই হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
তালিকার চতুর্থ অবস্থানে আছেন শাকিরা ও পঞ্চম স্থানটি দখল করে আছেন বেয়ন্স। তাদের আয় যথাক্রমে ৩৮ মিলিয়ন ডলার ও ২৭ মিলিয়ন ডলার।
তালিকার অস্টম অবস্থানে আছেন ফেইথ হিল তার আয় ১৯ মিলিয়ন ডলার। নবম অবস্থানে থাকা ডিক্সি চিকের আয় ১৮ মিলিয়ন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৩ ঘ
bdnews24