জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একসঙ্গে দুটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন। একটি হচ্ছে 'দরিয়া পাড়ের দৌলতি'। অন্যটি 'দুই বিয়াইয়ের কীর্তি'।
উপকূলবর্তী একটি দ্বীপের সংগ্রাম মুখর মানুষের জীবন কাহিনী নিয়ে লেখা আশকার ইবনে সাঈদের (নামটা আশকার ইবনে শাইখ কী না কনফার্ম হন) আলোচিত উপন্যাস 'দরিয়া পাড়ের দৌলতি' নির্মাণ করছেন আবদুল্লাহ আল মামুন। আর 'দ্ইু বেয়াইয়ের কীর্তি' ছবিটি কমেডি ধর্মী।
ছবি দুটির এখন সম্পাদনা ও শব্দ গ্রহণের কাজ চলছে বলে জানান আবদুল্লাহ আল মামুন।
এই দুটি ছবি নিয়ে ব্যস্ত সময় কাটানোর ফলে এটিএনবাংলা চ্যানেলে প্রচারিত 'এক জনমে' ধারাবাহিকের জন্য সময় দিতে পারছেন না মামুন। ফলে ধারাবাহিকটির কাজ শিগগিরই শেষ করে দেবেন তিনি।
কাহিনীর প্রয়োজনে ধারাবাহিকটির আরও কয়েক পর্ব বাড়ানোর কথা ছিল।
আবদুল্লাহ আল মামুন আরও জানান, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে 'দরিয়া পাড়ের দৌলতি' ও ৪র্থ সপ্তাহে 'দুই বিয়াইয়ের কীর্তি' ছবি দুটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২২৫৮ঘ.
bdnews24