২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হামিন আহমেদ

মাইলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল হামিন আহমেদ অসুস্থ। এক সপ্তাহ ধরে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মাইলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল হামিন আহমেদ অসুস্থ। এক সপ্তাহ ধরে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত। বর্তমানে হামিন ল্যাব এইডের মেডিসিন বিশেষজ্ঞ ডঃ আরাফাতুর রহমানের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন আছেন। মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য ও কি বোর্ডিস্ট মানাম আহমেদ চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, "হামিনের সুস্থ হতে আরও সপ্তাহ দুই সময় লাগবে।" মানাম জানান, হামিনের অসুস্থতার জন্য বেশ কয়েকটি স্টেজ ও টেলিভিশন অনুষ্ঠান বাতিল করছে মাইলস। তিনি আরও জানান, পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিতব্য 'মাইলস' এর পরবর্তী অ্যালবামের কাজও সাময়িকভাবে স্থবির হয়ে গেছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২২৫৭ঘ.