২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাম্বো ফোর এ খুব বেশি হিংস্রতা দেখানো হয়েছে

সমালোচকদের মতে র‌্যাম্বো সিরিজের সবচাইতে ভয়ংকর ছবি হচ্ছে 'র‌্যাম্বো ফোর' ছবিটি। সিলভেস্টার স্ট্যালোন অভিনীত এবং পরিচালিত এই ছবিতে গড়ে প্রতি মিনিটে দুটি করে মৃত্যু দেখানো হয়েছে। মাত্র ৯৩ মিনিট দৈর্ঘ্যরে এই ছবিতে মোট মৃত্যু দেখানো হয়েছে ২৩৬টি। অর্থাৎ ৬০ সেকেন্ডে গড় মৃত্যু ২.৫৯টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সমালোচকদের মতে র‌্যাম্বো সিরিজের সবচাইতে ভয়ংকর ছবি হচ্ছে 'র‌্যাম্বো ফোর' ছবিটি। সিলভেস্টার স্ট্যালোন অভিনীত এবং পরিচালিত এই ছবিতে গড়ে প্রতি মিনিটে দুটি করে মৃত্যু দেখানো হয়েছে। মাত্র ৯৩ মিনিট দৈর্ঘ্যরে এই ছবিতে মোট মৃত্যু দেখানো হয়েছে ২৩৬টি। অর্থাৎ ৬০ সেকেন্ডে গড় মৃত্যু ২.৫৯টি। বিখ্যাত চলচ্চিত্র সমালোচক মাইক থমাসের উদ্ধৃতি দিয়ে লন্ডনের 'মিরর' পত্রিকা জানায়, পুরো ছবি জুড়ে কেবল মৃত্যু, মৃতদেহের বিস্ফোরণ, ধর্ষণ, অত্যাচার এসবই দেখানো হয়েছে। অথচ ১৯৮২ সালে তৈরি এই সিরিজের প্রথমটিতে মৃত্যুর দৃশ্য ছিল মাত্র একটি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/ওএস/এমআইআর/২২৫৪ঘ.