জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সদ্য প্রয়াত হলিউড তারকা হিথ লেজার মৃত্যুর আগে শেষ কথা বলেছিলেন কার সঙ্গে এ নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। ভারতীয় পরিচালক শেখর কাপুর জানিয়েছেন, তিনিই সম্ভবত সর্বশেষ ব্যক্তি যার সঙ্গে হিথ মৃত্যুর আগে টেলিফোনে আলাপ করেন।
সোমবার সকালে কাপুর জানান, "আমার বিশ্বাস মৃত্যুর আগের রাথে হিথ সর্বশেষ আমার সঙ্গেই কথা বলেছে। নিউ ইয়র্কের পত্রিকাগুলো বিষয়টি জানতে পারে। তার আমাকে পাগলের মতো খুঁজতে থাকে। একের পর এক ফোন বাজতেই থাকে। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক সফর সংপ্তি করে আমি মুম্বাই চলে আসি।"
হিথের সঙ্গে তার স্বল্পকালের স্মৃতির কথা উল্লেখ করে কাপুর বলেন, "হিথ শুধু আমার 'ফোর ফেদারস' ছবির তারকা ছিল না। সে তার চেয়েও বেশি কিছু ছিল। সে ছিল আমার খুব প্রিয় বন্ধু। আমরা নিয়মিত আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতাম। যে দিন সে মারা গেল সে দিন সন্ধ্যায় তার সঙ্গে আমার দেখা করার কথা ছিল। কিন্তু রাতে টেলিফোনে সে জানায় সে দেখা করতে পারবে না। তখন পর দিন সকালে আমরা সাাতের সময় ঠিক করি। কিন্তু সকালে উঠে জানলাম হিথ আর নেই। এই তো জীবন!"
শেখর কাপুর মুম্বাই ফিরে এখন তার নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এবারে তিনি তার প্রিয় শহর মুম্বাইয়ের ভবিষ্যতের ছবি তুলে ধরবেন তার ছবিতে। ছবির নাম 'পানি'। ইউটিভির সঙ্গে যৌথভাবে তিনি এই ছবি তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩৩ ঘ
bdnews24